চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 27, মে 2021
in তথ্যপ্রযুক্তি
A A
রিয়েলমি ৮ প্রো ও বাডস এয়ার ২ নোয়া, নতুন প্রযুক্তি ও ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিন্যাটিং ইয়ালো’ এবং দারুণ দুইটি টিডব্লিউএস—‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’।

তারুণ্যের সাথে থাকার প্রত্যয়ে সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে তরুণদের পছন্দের ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।

তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই মাত্র ২৭ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিমিটেড এডিশনের এই স্মার্টফোনটি কেনার জন্য ক্লিকঃ  https://rebrand.ly/Buy_Now_realme8ProIY

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ অসাধারণ সব ফিচারের দুর্দান্ত সমন্বয় নিয়ে বাজারে এলো রিয়েলমির দারুণ দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৪ হাজার ৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য মাত্র ৩ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলোর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এই মডেলে উজ্জ্বল হলুদ রঙের ক্যামেরা মডিউল রয়েছে এবং এর পিছনের ‘ডেয়ার টু লিপ’ স্লোগানটি একই রঙে প্রিন্ট করা, যা স্মার্টফোনটিকে দিয়েছে খুবই প্রিমিয়াম একটি আউটলুক। একইসাথে, এর ৮.১ মিমি স্লিম বডি ডিভাইসটিকে আরো স্টাইলিশ করে তুলেছে।

এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অন্যদিকে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির কারণে রিয়েলমি বাডস এয়ার ২-এর ব্যবহারকারীরা পাবেন ২৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্লেব্যাক সুবিধা। স্পষ্ট শব্দ এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ৮৮ মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি সুবিধা যার ফলে গেমিংয়ের সময় নিরবচ্ছিন্নভাবে প্রতিটি সাউন্ড বিট শোনা যাবে।

মাত্র দশ মিনিটের চার্জে প্রায় দুই ঘণ্টা প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে।

Previous Post

ইয়াস: উপকূলীয় এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

Next Post

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন

Next Post
প্রয়াত মা, বৃদ্ধা নারী, শোকে ভরা মুখ, শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা মারা গেছেন

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর কোভিড-১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকি চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তবর্তী জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী, ৩৭ জেলা উচ্চ ঝুঁকিপূর্ণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT