চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এলো বিএমডব্লিউ’র নতুন মডেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2019
in তথ্যপ্রযুক্তি
A A

দেশের বাজারে এলো বিলাসবহুল বিএমডব্লিউর সেভেন সিরিজ মডেলের নতুন সেডান গাড়ি ‘সেভেন সিরিজ এলসিআই’। অত্যাধুনিক প্রযুক্তির বিএমডব্লিউর নতুন এই গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএমডব্লিউ গাড়ির পরিবেশক এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের শো-রুমে নতুন গাড়িটি উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএমডব্লিউ প্রতি ৪ বছর পর পর তাদের বর্তমান মডেলে কিছু পরিবর্তন আনে। যা গাড়ির বাইরের লুক ও গাড়ির টেকনোলজিকে আরও উন্নত করে। এই পরিবর্তনকে এলসিআই বা লাইফ সাইকেল ইমপালস্ বলা হয়।

বিএমডব্লিউর সেভেন সিরিজ মডেলের নতুন গাড়িতে বিলাসবহুল লেদার ট্রিম, শব্দহীন আরামদায়ক অভিজ্ঞতা, প্রশস্ত রেয়ার সিট, সিটে আপশনাল ম্যাসাজ ফাংশন, আকর্ষণীয় এম্বিয়েন্ট লাইট, অপশনাল এক্সিকিউটিভ লাউঞ্জ ও আরও উন্নত রেয়ার সিট এন্টারটেইমেন্ট ও অ্যাপেল কার প্লে অপশন রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গাড়ির সামনে ও পেছনের চাকার দূরত্ব ১০ দশমিক ৫ ফুট হওয়ার কারণে যাত্রীরা বসে, বিশেষ করে যারা পেছনের আসনে বসবেন তারা বসার জন্য বেশি প্রশ্বস্ত জায়গা পাবেন। সবমিলিয়ে প্রায় ১৭ দশমিক ২৫ ফুটের বিলাসবহুল সেডানটি এর আগের মডেলের গাড়িটি থেকে ২২ মিলি দীর্ঘ।

এই গাড়ি চালুর শক্তি উৎপাদন হবে পেট্রল ইঞ্জিন অথবা ইলেকট্রনিক মোটর কিংবা দুটি পদ্ধতিতেই। ফলে বিএমডব্লিউ এক্সড্রাইভ ফিচারের মাধ্যমে গাড়ির চারটি চাকাতেই শক্তি ছড়িয়ে যাবে। এই পদ্ধতি থেকে সর্বোচ্চ ৩৯৪ এইচপি এবং সর্বোচ্চ টর্ক ৬০০ এনএম পাওয়া যাবে।

২৯৯৪ সিসি সিক্স সিলিন্ডার ইন-লাইন পেট্রোল ইঞ্জিনটিতে টুইনপাওয়ার টার্বো প্রযুক্তি রয়েছে। এটির গতি প্রতি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে মাত্র ৫ দশমিক ১ সেকেন্ড সময় লাগবে। এই মডেলের গাড়িটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতি তুলতে পারে।

বিএমডব্লিউর সেভেন সিরিজ মডেলের নতুন গাড়িটিতে গ্রাহকরা ৫ বছরের ফ্রি সার্ভিস পাবেন। একই সঙ্গে ৫ বছরের ফ্রি যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং মেরামত সুবিধা রয়েছে। ক্রয়ের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য গ্রাহকদের অতিরিক্ত কোনো ব্যয় বহন কতে হবে না।

এ বিষয়ে এক্সিকিউটিভ মোটরসের অপারেশন্স বিভাগের ডিরেক্টর দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল বলেন, বাংলাদেশে বিলাসবহুল গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। ইতোমধ্যে বিএমডব্লিউ বাংলাদেশে দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা এবং আভিজাত্যের আদর্শ প্রতীক হিসেবে নিজেদের চলমান ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশকে হাই অ্যান্ড ভেহিক্যালের উপযুক্ত গন্তব্যস্থল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিএমডব্লিউ সেভেন সিরিজ মডেলের নতুন গাড়ি উন্মোচনের পাশাপাশি বিশ্বমানের সেবা নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে আফটার সেলস বিভাগের ডিরেক্টর মো. বজলুল করিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

Next Post

‘অ্যাভেঞ্জারস’-এর রেকর্ড ছোঁয়ার আশায় ‘অ্যাভাটার টু’

Next Post

'অ্যাভেঞ্জারস'-এর রেকর্ড ছোঁয়ার আশায় 'অ্যাভাটার টু'

‘পাকিস্তানকে নয়, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে বিশ্বাস করে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT