চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এলো টেসলা’র ‘মডেল এক্স’

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
11:07 অপরাহ্ন 24, নভেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস অবশেষে তাদের বহু প্রতিক্ষিত ‘মডেল এক্স’ গাড়ি অনলাইনে অগ্রীম বিক্রি শুরু করেছে। তবে যাদেরকে গাড়িটি কিনতে টেসলা’র পক্ষ থেকে ইনভাইট করা হবে, তারাই শুধু সাইটে ঢুকে গাড়িটি কেনার সুযোগ পাবেন।

অবশ্য এ বছর অনলাইনে কিনলেও মডেলটির অনন্যসাধারণ ফ্যালকন উইং দরজা তৈরির পেছনে অনেক বেশি খরচ হওয়ায় ২০১৬’র আগে একটি গাড়িও ক্রেতাদের হাতে তুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে টেসলা।

অভিনব বিভিন্ন ফিচারসহ গাড়িটি আপাতত তিনটি ভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে। প্রতিটিতেই রয়েছে সামনের ও পেছনের চাকার জন্য আলাদা শক্তিশালী মোটরযুক্ত অল হুইল ড্রাইভ সুবিধা।

এর মধ্যে সবচেয়ে কম দামী মডেল ‘মডেল এক্স ৭০ডি’-এর প্রাথমিক দাম ধরা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। ৭০ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি প্যাকযুক্ত ২২০ মাইল গতিসীমার শক্তিশালী এই গাড়িটি মাত্র ৬ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৬০ মাইল/ঘণ্টা গতি তুলতে পারে।

বাকি দুটি মডেলের মধ্যে মাঝারি দাম ও ফিচারের হলো মডেল এক্স ৯০ডি, যার ব্যাটারি প্যাক ৯০ কিলোওয়াট-ঘণ্টার এবং গতিসীমা ২৫৭ মাইল। ০ থেকে ৬০ মাইল/ঘণ্টা গতি তুলতে এটি সময় নেবে ৪.৮ সেকেন্ড। তাই এর দামটাও ৭০ডি’র চেয়ে কিছু বেশি’ মাত্র ৯৫ হাজার মার্কিন ডলার।

তবে এতো ‘কম দামী’ গাড়ি যারা কিনতে আগ্রহী নন, তাদের জন্য রয়েছে টেসলার বিলাসবহুল পি৯০ডি সিগনেচার মডেলটি। মাত্র ৩.৮ সেকেন্ডে ৬০ মাইল/ঘণ্টা গতি অর্জনে সক্ষম গাড়িটির দাম পড়বে ১ লাখ ৩২ হাজার মার্কিন ডলার। আর যদি ৬০ মাইল গতিবেগ পেতে মাত্র ৩.২ সেকেন্ডের বিশেষ অ্যাক্সেলারেশন মোড সুবিধা যোগ করতে চান, তার জন্য আপনাকে গুনতে হবে আরো ১০ হাজার ডলার।

তবে এর সবগুলোই প্রতিটি মডেলের প্রাথমিক মূল্য। গাড়িগুলোর সঙ্গে টোয়িং প্যাকেজ (৫ হাজার পাউন্ড পর্যন্ত ভার টানতে সক্ষম) ও কোল্ড ওয়েদার প্যাকেজের মতো আলাদা আলাদা নানা ধরণের সুবিধা যোগ করা যাবে, যেগুলোর জন্য আরো ডলার যোগ হবে মোট মূল্যের সঙ্গে।

Tags: গাড়িটেসলা
Previous Post

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পরিচয়পত্র পেশ

Next Post

অলক সেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে

Next Post

অলক সেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে

এ আর রহমান অাছেন আমির খানের সঙ্গে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT