চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাস নির্বাচনে সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 21, জুলাই 2017
in বিনোদন
A A
বাচসাসের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান

বাচসাসের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচনে আবদুর রহমান–ইকবাল করিম নিশান প্যানেল জয়লাভ করেছে। দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান আর সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। আবদুর রহমান পেয়েছেন ২৫৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন এরশাদ পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান পেয়েছেন ২৮৪ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১১২ ভোট। আজ এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার।

এবার সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাদল আহমেদ ও সীমান্ত খোকন, সহসাধারণ সম্পাদক পদে হামিদ মোহাম্মদ জসিম, অর্থ সম্পাদক পদে নবীন হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈকত সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও গবেষণা পদে রিমন মাহফুজ, সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক পদে আবিদা নাসরিন কলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে রেজাউর রহমান রিজভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ জেয়াদ এবং দপ্তর সম্পাদক পদে মইনুল হক রোজ।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান মনি ও রাহাত সাইফুল।

নির্বাচিত হওয়ার পর আবদুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সামনে বাচসাসের ৫০ বছর পূর্তি হবে। তা সবাইকে নিয়ে আমরা উদযাপন করব। আর বাচসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য সবাইকে পাশে চাই।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০১৭–২০১৯ মেয়াদের জন্য নেতৃত্ব গঠনের জন্য দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। এবার মোট ভোটার ছিলেন ৪৬৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪০৮ জন। এবার নির্বাচনে লিটন-দর্পণ ও রহমান-নিশান নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট ২১টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪২ জন প্রার্থী।

 

Tags: বাচসাস নির্বাচন
Previous Post

দৃষ্টিকটু দুই হারে বাংলাদেশের বিদায়

Next Post

দুই ঘন্টার কারাবাসে চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন ইউএনও তারিক সালমান

Next Post

দুই ঘন্টার কারাবাসে চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন ইউএনও তারিক সালমান

চট্টগ্রাম বন্দর

প্রধানমন্ত্রীর নির্দেশে সার্বক্ষণিক কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT