চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির যাপিত জীবনে এক নন্দিত আলেখ্যেরই মূর্ত প্রকাশ

শামসুজ্জামান খান by শামসুজ্জামান খান
12:05 পূর্বাহ্ন 01, অক্টোবর 2020
in - সেমি লিড, মতামত
A A
শামসুজ্জামান খান চ্যানেল আই এর লোগো ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনকে বোকার বাক্স বলা হয়। এখনো কেউ কেউ বলে। কিন্তু কেন বলা হয় সকাল থেকে সংস্কৃতি জগতের কতক বিশিষ্টজনকে জিজ্ঞেস করে বোকাই থেকে গেলাম। তখন মনে হলো বাংলাদেশে টেলিভিশন পরিচালনায় শৈল্পিক দক্ষতার দুই মহীরূহ কিংবদন্তি আসনে এখনো তো দীপ্যমান।

তাদের এই বোকার বাক্সের তালা খোলার কথা বোধ হয় পাব। মোস্তফা মনোয়ার ভাইকে (তার প্রযোজনায় আমি প্রথম প্রথম শিশুদের প্রোগ্রাম উপস্থাপনা করি ডিআইটি ভবন থেকে) ফোন করি। কিন্তু তাঁর এনালগ ফোন শুধু বেজেই চলে।

আমি এখন মরিয়া। কানাডায় ফোন করি জামিল ভাইকে। তিনি একটু সময় চাইলেন, এ নিয়ে বলবেন বলে। এই সময়টায় কলকাতায় ফোন করলাম নাট্যকার, অভিনেতা ও ইংরেজি বাংলার লেখক (আনিস স্যারের ‘আমার একাত্তরের’ অনুবাদক) অংশুমান ভৌমিককে। তিনি তখনই ফোন ধরতে পারছেন না জানালেন অপারেটর। ইতোমধ্যে কানাডা ঘন্টি বাজিয়ে দিলো জামিল ভাইয়ের ফোন। তিনি বললেন, প্রথম দিকে টেলিভিশনে শুধু ছবি আসতো। কথা তেমন কিছু না। ওতে আমোদ বা বুদ্ধিবৃত্তিকতার কিছু ছিল না। ছবিটবি দেখে বোকার মতো হাসি বা হে হে করা আর কি!

এর কিছু পরে ফোন এলো অধ্যাপক নাট্যকার অংশুমান ভৌমিকের। তিনি বিষয়টি বললেন আরো সবিস্তারে। তার বয়ানটি জামিল চৌধুরীর ধারণার অনুপুক্সখ ভাষ্য। তিনি বললেন, ঘটনা ইংল্যান্ডের। তখন প্রচার ও গভীর চিন্তার মাধ্যম রেডিও। বিনোদনও সেখানে লভ্য। তবে তা শ্রবণযোগ্য, দৃশ্যমান নয়। সেই জায়গায় টেলিভিশনে এল দৃশ্যমান ছবি। তবে শুধু ছবি নয়, কিছু ইঙ্গিতও। সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ল। তিনি বললেন, সেসব তো গভীর কোনো চিন্তার খোরাক দেয় না। এ হলো আম লোকের মজার জিনিস। ইন্টেলেকচুয়ালরা তাই একে ইডিয়েট বক্স বলে বাড়িতে স্থান দিলেন না।

১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তারা মননে, মেধায় উদ্ভাবনায় এক অনন্য চিত্তবিনোদন ও শৈল্পিক গণমাধ্যমে পরিণত করলেন। জামিল চৌধুরীকে বললাম আপনারা দস্তয়েভস্কির ইডিয়ট করেছিলেন, রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’, মুনীর চৌধুরীর অনুবাদে শেক্সপিয়রের ‘দ্য টেমিং অব দ্য শ্রিউ’ (মুখরা রমনী বশীকরণ) অভিনয় করিয়েছিলেন। শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ও ছিল, কেমন করে সম্ভব হলো? উত্তরে তিনি বললেন, আমরা তো কিছু জানতাম না। তাই আগ্রহ, কৌতুহল ও জানবার চেষ্টা ছিল আন্তরিক তাই হয়ে গেছে।

চ্যানেল আই সেই ঐতিহ্যের উত্তরাধিকারকে আন্তরিকতার সঙ্গে ধারণ করার প্রয়াসী হয়েছে। বাংলা, বাঙালিত্ব, রবীন্দ্র-নজরুলের সৃজনী সম্ভার এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথাকে অবিচল নিষ্ঠায় বিশ্বাসে অন্তর্বিবেচনায় প্রচার শীর্ষে রেখে বাংলার লোকজীবন ও লোক সংস্কৃতিকে বাঙালির জাতিসত্তার আত্মা ভেবে চ্যানেল আই তার প্রচারে সদা প্রয়াসী।

বাংলাদেশ কৃষকের দেশ। বাঙালি জাতিসত্তা গঠন, বাঙালি জাতি নির্মাণ ও জাতীয়তাবাদ তৈরির মাধ্যমে মুক্তিযুদ্ধে বীরত্ব সংগ্রামে মূল ভূমিকায়ও ছিল বাংলার কৃষক সন্তান। এই কৃষক সমাজ অকুতোভয় সংগ্রামী, লড়াকু যোদ্ধা ও সৃজনে নিপুণ শিল্পশ্রমিক। তাদের নারীরা হাতের ছোঁয়ায় অনুপম নকশিকাঁথা বানায়। তৈরি করে পিঠাপুলির অনিন্দ্য সম্ভার। কৃষকেরা অবসর সময়ে বাংলায় বাঁশের তৈরি ঝাপ ও নানা শৈল্পিক কারকার্য সর্বোপরি ক্ষেতে খামারে উৎপাদন করে ধান, পাট, সর্ষে, কালাই, গমসহ কতনা শস্য, শাক-সবজি। চ্যানেল আই এদের উৎপাদিত শস্য ও তাদের ওপর কতনা অনুষ্ঠান তৈরি করছে।

শাইখ সিরাজের উদ্ভাবনী পরিকল্পনার বৈশিষ্ট্যে আমরা মুগ্ধ হই। কৃষকের ঈদ, দেশে ও বিদেশে ছাদকৃষিও খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেল আই প্রাঙ্গণের মেলা ও উৎসবগুলো প্রবর্তিত। বাঙালি সংস্কৃতির মূলধারার প্রবহমানতার স্মারক।

আরেকটি অনুষ্ঠান অনবদ্য। মুকিত মজুমদার বাবু উপস্থাপিত ও পরিচালিত প্রকৃতি ও জীবন।

মুক্তিযুদ্ধের নানা অনুষ্ঠান, বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ আলোচনা, তৃতীয় মাত্রা, টু দ্য পয়েন্ট, সমকালিন চিন্তা চেতনা ও রাজনৈতিক তর্ক বিতর্ক আকর্ষণীয়। তবে দলীয় নেতা কর্মীদের রোজকার শোনা একঘেয়ে কথাবার্তা বর্জন করে তাতে পড়াশোনার ছাপসমৃদ্ধ নতুনত্ব থাকলে ভালো লাগবে।

চ্যানেল আই আসলে সংস্কৃতি ও বাঙালির যাপিত জীবনে এক নন্দিত আলেখ্যেরই মূর্ত প্রকাশ। বাংলাদেশের অন্য কোনো চ্যানেলে আই সাংস্কৃতিক জীবনধারার ভিত্তিতে টেলিভিশন উপস্থাপনা বিন্যস্ত নয়।

তাই যখন চ্যানেল আইয়ে যাই অনুষ্ঠান করতে, তখন মনে হয় নিজ বাড়িরই এক সংস্কৃতিপাদপীঠে এলাম। ফরিদুর রেজা সাগর, আমীরুল ইসলাম সহ সাগরের রুমে বসে চা কফি খাব, তারপর অনুষ্ঠান করে একটু বক্তৃতা দিয়ে চলে যাব অন্য কোনো কাজে।

Tags: শামসুজ্জামান খান
Previous Post

সামনে এগিয়ে যাই

Next Post

সংবাদ ও অনুষ্ঠানে চ্যানেল আই’র উৎকর্ষের স্বাক্ষর অক্ষুণ্ন থাকুক: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রীর ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ ও অনুষ্ঠানে চ্যানেল আই’র উৎকর্ষের স্বাক্ষর অক্ষুণ্ন থাকুক: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যানেল আই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পত্রিকা পড়ার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT