চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘ যখন বাজপাখি!

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
6:51 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

ম্যাচের ৪৫তম ওভার চলছিল তখন, বোলার সালেহ আহমেদ শাওন।দ্বিতীয় বলেই শতরান তুলে নেয় লিয়াম স্মিথ।ঐ সময়ে সাউথ আফ্রিকার জয়ের জন্য দরকার ৬৩ রান, হাতে রয়েছে চার উইকেট, বল বাকি ৩২টি।

শাওনের করা চতুর্থ বলটি ছিল ফ্লাইটেড, অফ স্ট্যাম্পে পিচ করে বের হয়ে যাচ্ছিল, সজোরে এক্সটা কাভারের ওপর দিয়ে ব্যাট ও চালিয়েছিলেন স্মিথ।

কিন্তু সেখানেই ফিল্ডিংয়ে মগ্ন ছিলেন জুনিয়র টাইগার মিরাজ। বাঘের মতোই যেন শিকার পেলেই ঝাঁপিয়ে পড়বে…হলোও তাই কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র পাল্টে ফেললেন।

উড়ন্ত বাজপাখি হয়ে ক্ষিপ্রতার সঙ্গে তালুবন্দি করলেন অবিশ্বাস্য এক ক্যাচ। বোলিং প্রান্তে থাকা শাওনের যেন বিশ্বাসই হচ্ছিল না, স্বপ্ন না বাস্তব তাইতো দৌড়ে ছুটে গিয়ে সতীর্থ মিরাজ অভিনন্দন দেওয়ার আগে কিছু বললেন।

আইসিসি’র ওয়েব সাইটের কল্যাণে মিরাজের ওই ক্যাচটি পৌঁছে গেছে লাখো দর্শকের কাছে। শুধুমাত্র মিরাজের ওই ক্যাচের ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে আইসিসি’র সাইটে। 

খেলার মাঠেও জায়ান্ট স্কিনে যতোবার ক্যাচটি দেখানো হচ্ছিলো ততোবার গ্যালারিতে ছিলো উল্লাস। ভাষ্যকাররাও যেন কম যান, তারও বলে উঠছিলেন, অসাধারণ ক্যাচ, গোলকীপারের মতোই দ্রুত ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন মেহেদী মিরাজ।

ক্রিকেট বিশ্বে এক সময়ের সেরা ফিল্ডার জন্টি রোডস, কে জানে রোডস দেখছিলেন কিনা ম্যাচটি, দেখলে হয়তো তার পুরানো দিনের ডায়েরীর পাতায় মিরাজকে মনে করে স্মৃতি হাতড়াতো।

জন্টি রোডসের দেশ সাউথ আফ্রিকার বিপক্ষে মিরাজের এমন অবিস্মরণীয় ক্যাচ অনেকদিন মনে রাখবে ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগেই নিজেকে বিশ্ব দরবারে বিশ্ব সেরা অলরাউন্ডারদের কাতারে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে কেরামতি দেখাতে পারেনি ২৩ রানে সাজঘরে ফিরে গিছেন, বোলিংয়ের শুরুটাও করেছিলেন তিনি। নয় দশমিক চার ওভারে আদায় করেছেন দুটি মেডেন, রান দিয়েছেন ৩৭টি আর উইকেট সংখ্যা তিনটি। 

 

বিশ্বকাপের শুরুতেই আলোচনায় মিরাজ, টুর্নামেন্টের বাকি সময়গুলোতে সেই আলোচনায় আরো ঝাঁজ ছড়াবেন এই জুনিয়র টাইগার এটাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

মিরাজের অবিশ্বাস্য ক্যাচটি দেখতে ক্লিক করুন ভিডিওতে



Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৬মেহেদী হাসান মিরাজ
Previous Post

বাঘ যখন বাজপাখি!

Next Post

শোলাকিয়া ঈদগাঁহ পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক আজিজুর রহমোনের ইন্তেকাল

Next Post

শোলাকিয়া ঈদগাঁহ পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক আজিজুর রহমোনের ইন্তেকাল

শোলাকিয়া ঈদগাঁহ পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক আজিজুর রহমোনের ইন্তেকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT