চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘের ডেরায় হাথুরুর সিংহবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 13, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

হাথুরুসিংহে আবার বাংলাদেশে। শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে দলবল নিয়ে পুরনো রাজ্যে পা রেখেছেন তিনি। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা।

বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজসহ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিবে শ্রীলঙ্কা। নতুন কোচ-অধিনায়ক নিয়ে রীতিমতো ‘আগুনে’ প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে দলটি। উপুল থারাঙ্গাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল থিসারা পেরেরাকে। তবে চন্ডিকা হাথুরুসিংহে চাওয়ায় মাস ছয়েক আগে পদত্যাগ করা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ফিরেছেন নেতৃত্বে।

ত্রিদেশীয় সিরিজের পর স্বাগতিকদের সঙ্গে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। ত্রিদেশীয় সিরিজে ম্যাথুজবাহিনীর প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ৩ বছর কাজ করে যাওয়া হাথুরুসিংহের নতুন চাকরির প্রথম অ্যাসাইনমেন্ট এটি।

বিমানবন্দরে অধিনায়ক কিংবা দলের খেলোয়াড় নয়; সংবাদমাধ্যমের ক্যামেরা খুঁজে ফিরেছে হাথুরুকে। গত বছর সাউথ আফ্রিকা সফরের মাঝখানে টাইগারদের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই লঙ্কান। এবার বাংলাদেশে এসে তার অভিব্যক্তি জানার চেষ্টা করেন সংবাদকর্মীরা। তবে সুযোগ দেননি কৌশলী এই কোচ। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি কোনো ক্রিকেটারও।

শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে যায় জিম্বাবুয়ে দল। শুক্রবার বিকেল নাগাদ পৌঁছে যান বোলিং কোচ হিথ স্ট্রিকসহ কয়েকজন। ভিন্ন ভিন্ন ফ্লাইটে রাত আটটা ও রাত ১১টার দিকে আসেন বাকিরা। শনিবার বিকেলে দলটি অনুশীলন করবে মিরপুরে।

ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। সোমবার উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার বাংলাদেশ।

Tags: ত্রিদেশীয় সিরিজ
Previous Post

ঢাকা উত্তরের মনোনয়নপত্র বিতরণ শুরু

Next Post

কুয়াশার মুখে ডেমু ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

Next Post

কুয়াশার মুখে ডেমু ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

‘আন্ডার কনস্ট্রাকশন

‘আন্ডার কনস্ট্রাকশন’ এবার সিলেটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT