চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদান হলো তাসনুভা তিশার, বিয়ে ২ ফেব্রুয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 16, জানুয়ারি 2022
in বিনোদন
A A
তাসনুভা তিশা ও তার প্রেমিকের বাগদান সম্পন্ন, খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশার বাগদান সম্পন্ন হলো। তিনি বিয়ে করতে যাচ্ছেন সৈয়দ আজগরকে, যিনি একটি এজেন্সিতে কর্মরত। 

শনিবার (১৫ জানুয়ারি) এ অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে। তাসনুভা তিশা বলেন, ২ ফেব্রুয়ারি বিয়ে অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।

তাসনুভা তিশা বলেন, প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।

তাসনুভা তিশা বলেন, ‘আজগর একটি এজেন্সিতে কর্মরত। এজেন্সির শেয়ার হোল্ডার। ওর সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। আমি আমার সম্পর্কে শুরুতেই তাকে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই ভীষণ সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানালে তারা সম্মতি দেন।

আমার যেহেতু সন্তান রয়েছে তাই আজগরের পরিবার বিষয়টিকে কীভাবে নেয়, সেটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। ওর (আজগর) পরিবার বেশ আন্তরিক এবং পজেটিভ। ওর বাবা নেই, মা আছে। ওর মা বিষয়টিকে খুবই ইতিবাচকভাবেই নিয়েছেন এবং আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। যার কারণে আমি আরও অনেক বেশি খুশি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল আমার বনশ্রীর বাসায় আমার ও আজগরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়। আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন। এরপর বিয়ের অনুষ্ঠানটা একই মাসে করবো। তবে সেটা কবে, এখনও চূড়ান্ত হয়নি। আজগরের ভাই দেশের বাইরে থাকেন, উনি এ মাসের শেষে দেশে আসবেন। তারপর পরিকল্পনা করে একটা সময়ে অনুষ্ঠান করার চিন্তা আছে।’

এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। ৪ বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই পরিবারে তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

Tags: অভিনয়তাসনুভা তিশাতিশাবাগদানবিয়েলিড বিনোদন
Previous Post

খ্যাতিমান আইনজীবী টিএইচ খান মারা গেছেন

Next Post

শাবিপ্রবি: অবরুদ্ধ উপাচার্য উদ্ধার, শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

Next Post
শাবিপ্রবি উপাচার্যকে উদ্ধার করতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবি: অবরুদ্ধ উপাচার্য উদ্ধার, শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবন থেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT