চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদত্তার জন্মদিনে দেব যা করলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 28, জুন 2018
in বিনোদন
A A

দেব ও রুক্মিণী। নাম দুটি যেন মিশে গিয়েছে একে অপরের সঙ্গে। একজনের প্রসঙ্গ উঠলেই আরেকজনের নাম উঠে আসে। আর কেনই বা আসবে না, তাদের রিল লাইফের রসায়ন হোক কিংবা রিয়েল লাইফের রসায়ন সবটাই একই রকম সুন্দর। শুধু প্রেম-ভালোবাসা নয়, তাদের বন্ধুত্ব যে কতটা গাঢ় তা সর্বদাই প্রকাশ পায় তাদের হাবভাবেই। সেটারও কারণও আছে বটে, বন্ধুত্ব এখন ভালোবাসায় পরিণত হতে যাচ্ছে। কিছুদিন আগে জানা গেছে, তাদের বাগদান সম্পন্ন হয়ে গেছে।

আর তাইতো সেই বাগদত্তার জন্মদিন কিছুটা স্পেশাল হওয়া তো চাই। বলছি রুক্মিণীর জন্মদিনের কথা।গ্র্যান্ড সেলিব্রেশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিশেষ কিছু পোস্ট করাও এখনকার ট্রেন্ড। আর তাইতো সে ট্রেন্ড ফলো করতে ভুলেনি দেব নিজেও।

রুক্মিণীর জন্মদিনে নানা পোস্টে ইনস্টাগ্রাম ভরিয়ে দিলেন দেব। অভিনেত্রীর সিনেমার ছোট ছোট ক্লিপিংস নিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়েছেন দেব। যেখানে তাঁর এবং রুক্মিণীর বিশেষ সিনেমুহূর্তগুলি ধরা পড়েছে। কেবল একটা পোস্টে থেমে নেই দেব। এছাডা়ও আরও দুটো ছবি আপলোড করেছেন অভিনেতা। সেখানে ছিল একটি বিশাল বড় থ্রি স্টেকের কেক। তবে সেটা যে সে কেক নয়। স্পেশাল অর্ডার করে বানানো কেক, যেটি ছিল শুধুমাত্র রুক্মিণীর জন্য।

এছাড়াও ‘দেব এন্টারটেনমেন্ট’র তরফ থেকে করা পোস্টটিও দেব ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। দেবের এই বিশেষ বার্থডে উইশ এখন নেটদুনিয়ায় ভাইরাল। একটা নয়, তিন তিনটি পোস্ট বাগদত্তার জন্মদিনে। তার মানে সোশ্যাল মিডিয়ার বাইরে দেব ব্যক্তিগত ভাবে যে কেমন বার্থডে সেলিব্রেশন করেছেন তা সকলের ধারণারও বাইরে।

এসব পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন, রুক্মিণী ভীষণ ভাগ্যবতী। দেবের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সকলের সামনে নিজের ভালোবাসাকে স্বীকার করতে যথেষ্ট সৎসাহস লাগে। আলাদা করে একটি ভিডিও বানিয়ে সেগুলি পোস্ট করে উইশ করা, এমনি এমনি তো আর লোক দেখানোর জন্য নয়। রুক্মিণীকে মন থেকে ভালোবাসেন বলেই এসব করছেন দেব।

Tags: দেবরুক্মিণী
Previous Post

শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেবে মিয়ানমার

Next Post

বৃষ্টি যেখানে আতঙ্কের

Next Post
পাহাড় ধস

বৃষ্টি যেখানে আতঙ্কের

নির্বাচনের বছরে সরকারের এ মেয়াদের শেষ বাজেট বাস্তবায়ন কেমন হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT