চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি গাছগুলোকে বাঁচাতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:05 অপরাহ্ন 04, মে 2021
in সম্পাদকীয়
A A
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও পরিবেশের ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকার যখন লকডাউনসহ নানান পদক্ষেপ নিচ্ছে, সেই সুযোগে একদল মানুষ রেস্টুরেন্ট স্থাপনের নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে একের পর এক গাছ কেটে চলছে। গত কয়েকদিন ধরে খোদ রাজধানীর বুকে বৃক্ষ হত্যার এই আয়োজন চলছে। অথচ এই সোহরাওয়ার্দী উদ্যানে আর রমনা পার্ক কংক্রিটের এই শহরের ‘ফুসফুস’ বলে পরিচত।

এ নিয়ে চ্যানেল আই অনলাইনসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রশেবপথসহ বিভিন্ন স্থানে অন্তত ৭টা রেস্টুরেন্ট স্থাপন করার কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ। তাদের দাবি, এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও রয়েছে।

কিন্তু আমাদের প্রশ্ন; গাছ কেটেই কেন স্থাপনা নির্মাণ করতে হবে? বিশ্বের বহু দেশে এখন প্রাণীর অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে গাছ না কেটে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন তা করছি না? এই শহরে যেখানে দিন দিন প্রকৃতিক অক্সিজেনের উৎস হারিয়ে যাচ্ছে, তখন কিছু মানুষের অবহেলা, অজ্ঞতা আর অপরিকল্পিত নির্মাণে আরও হুমকিতে পড়েছে আমাদের পরিবেশ।

এমন ঘটনা যে শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই ঘটছে তা নয়; পুরো দেশেই গাছ কেটে চলছে নির্মাণ কাজ। এ নিয়ে সরকারের নানান নির্দেশনা আছে; আছে পরিবেশ আইন। কিন্তু তারপরও থেমে নেই কিছু। বৃক্ষ নিধন চলছেই। আর আমরা আছি চোখ বন্ধ করে।

যদিও এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে ফেলার প্রতিবাদে পরিবেশবাদী সংগঠনগুলো সোচ্চার হয়েছে। কিন্তু গাছ কাটা বন্ধ হয়নি। নতুন করে আরও অনেক গাছের গায়ে ‘লাল চিহ্ন’ দেওয়া হয়েছে; যেগুলোও কাটা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের প্রশ্ন; সোহরাওয়ার্দী উদ্যান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেআইপি) এলাকা হিসেবে চিহ্নিত। সেখানে রেস্টুরেন্টের মতো অপ্রয়োজনীয় নির্মাণের জন্য এত এত প্রাচীন গাছ কেন কাটতে হবে। কেন পরিবেশের ভারসাম্য নষ্ট করতে হবে? বাস্তুসংস্থানকে হুমকির মুখে ফেলতে হবে?

আমরা মনে করি, দ্রুত এই রেষ্টুরেন্ট নির্মাণ কাজ বন্ধ করে বাকি গাছগুলোকে বাঁচাতে উদ্যোগ নিতে হবে। আর এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Tags: গাছগাছ কাটাবৃক্ষবৃক্ষ উজাড়বৃক্ষনিধনসোহরাওয়ার্দী উদ্যান
Previous Post

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের ‘কষ্টের জাদুঘর’!

Next Post

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ৩১ লাখের বেশি মানুষ

Next Post
COVID-19 ভ্যাকসিনের জন্য স্নাইডার ও ভ্যাকসিনের বোতল দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন ৩১ লাখের বেশি মানুষ

শেখ হাসিনার পাশে যুবলীগের নেতাকর্মীরা দেশের মানুষের সেবায় কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মানুষের সেবায় শেখ হাসিনার পাশে যুবলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT