চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাইরের কথায়’ কান দিলেই সর্বনাশ!

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:32 অপরাহ্ন 10, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিস্টল থেকে: সাফল্য না এলে দলের ভেতরে এমনিতেই চাপ থাকে। বাইরের আলোচনা সেটিকে ক্রমেই বাড়িয়ে দেয়। সমালোচকদের বাঁকা কথা কখনও কখনও পৌঁছে যায় খেলোয়াড়দের কানেও। যার প্রভাব পড়ে ড্রেসিংরুমে। তাতে কক্ষপথে ফেরার চ্যালেঞ্জ হয়ে যায় আরও কঠিন!

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বাইরের আলোচনা থেকে ক্রিকেটারদের দূরে রাখা। পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে সাকিব ছাড়া আর কেউই নেই ফর্মে। ওপেনার তামিম রান পাননি তিন ম্যাচে। ভালো বোলিং করতে পারছেন না মাশরাফী। মুশফিক-মাহমুদউল্লাহও রাখতে পারেননি সক্ষমতার ছাপ। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে কথায় কথায় মাশরাফী বুঝিয়ে দিলেন, সমর্থকদের কাছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করছেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক।

‘আমি সবকিছু ইতিবাচক হিসেবেই দেখতে চাচ্ছি। আমার কাছে মনে হয় ক্রিকেটাররা সবাই মানসিকভাবে ঠিক আছে। স্রেফ বাইরের আলোচনা যাতে ড্রেসিংরুমে না যায়, সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই তো অনেক ইমোশনাল, ক্রিকেটার এবং তার বাইরের সবাই। রাতারাতি চাওয়া-পাওয়া পছন্দ করি।’

‘এটা খেলোয়াড়দের মধ্যেও আছে, প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলতে হবে, প্রত্যেকটা ম্যাচেই ভালো চাইতে হবে, এমন। রিয়াদ (মাহমুদউল্লাহ) যেভাবে ব্যাটিং করে সেভাবেই প্রতি ম্যাচে করতে হবে, তামিম কেনো প্রতি ম্যাচে ১০০ মারে না। তামিমও কিন্তু সেই (সেঞ্চুরির) প্রত্যাশা নিয়েই ক্রিজে যায়। জাতি হিসেবে তো আমরা সবাই এরকম (প্রত্যাশার পাহাড়)। এই ধারাটা যেন ড্রেসিংরুমে না যায়। যেভাবেই পড়ুক ওই চাপটা কিন্তু পড়ে। তাই ওটা থেকে যতদূরে থাকতে পারবে, আমার মনে হয় ততবেশি স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবে।’

প্রত্যাশিত বোলিং করতে না পারায় সমালোচিত হচ্ছেন মাশরাফী নিজেও। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডের সংবাদ সম্মেলনে উঠে এলো সে প্রসঙ্গও। ১০ ওভারের কোটা কেনো শেষ করছেন না সেটি জানতে চাইলেন এক বিদেশি সাংবাদিক। জবাবদিহিতার জায়গা থেকে বিস্তারিত ব্যাখ্যা করলেন অধিনায়ক।

‘আপনি যখন পেশাদার জীবনে থাকবেন, যখন সেরাটা দিতে পারবেন না, প্রশ্ন উঠবে। খুবই স্বাভাবিক ব্যাপার। এটা মেনেও নিতে হবে। আমার কাছে মনে হয় প্রথম দুই ম্যাচে উইকেটে যেমন ছিল বেশিরভাগ পেসারদের ইকোনমি ৬, সাড়ে ৬ হয়ে যাচ্ছিল। ওখানে যদি স্পিনারদের দিয়ে কাজ হয় তবে তাদের বেশি ব্যবহার করতেই হবে। গত ম্যাচে আমার ১০ ওভার করা প্রয়োজন ছিল, করেছি। ৮-৯ ওভার পর্যন্ত সবই ঠিকঠাক হয়েছিল। ভালো সময়-খারাপ সময় থাকে।’

‘নিজের কাছে আমি আরও বেশি প্রত্যাশা করি। ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। সেটি না হলে নিজেই নিজের কাছে প্রশ্ন করি। মানুষ কে কী বলল, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ আমি নিজে কী অনুভব করছি। সেরাটা না দিতে পারলে মানুষের চেয়ে নিজেরই বেশি খারাপ লাগে।’

Tags: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীমাহমুদউল্লাহ
Previous Post

প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

Next Post

রোহিঙ্গাদের সহায়তায় ১৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে আরব আমিরাত

Next Post
ফাইল ছবি

রোহিঙ্গাদের সহায়তায় ১৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে আরব আমিরাত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT