চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ১১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করার কথা বলেছেন।

তবে দেশটির ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে জরুরি অবস্থা জারি করেননি।

সাধারণত প্রেসিডেন্টরা কোন দুর্যোগ মোকাবেলায় সহায়তার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করে থাকেন।
কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ নেবেন। এ দিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশেপাশের সকল দোকানপাট, প্রশাসনিক ভবনসহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে।

এছাড়া পেন্টাগণকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় ১৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ক্ষমতা দেয়া হয়েছে।

গত ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনকালে পার্লামেন্ট ভবনে সশস্ত্র হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। এ সময়ে সংঘর্ষে একজন বিক্ষোভকারী প্রাণ হারায়।

পরে আরো তিনজন মারা যায়। এদিকে করোনাভাইরাসের তান্ডবের কারণে বাইডেনের শপথ অনুষ্ঠান ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে না।

Tags: বাইডেনের শপথ
Previous Post

গথাম অ্যাওয়ার্ডে সেরা ‘নোম্যাডল্যান্ড’

Next Post

প্রকাশ্যে বিরাট-আনুশকার কন্যার প্রথম ছবি

Next Post
বিরাট কোহলি ও আনুশকা শর্মার কন্যার প্রথম ছবি, শিশুর পা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে বিরাট-আনুশকার কন্যার প্রথম ছবি

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তার স্ত্রী হাস্যোজ্জ্বল মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT