চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন প্রবীণ এক কূটনৈতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 23, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রবীণ কূটনীতিকের ছবি, বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই নিজের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত দায়িত্ব গ্রহণের আগেই তিনি তার মন্ত্রিসভা তৈরি করে ফেলবেন।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে নিজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ একজন কূটনৈতিককে পছন্দ করেছেন জো বাইডেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সেই প্রবীণ ব্যক্তির নাম অ্যান্টনি ব্লিংকেন। তবে এই বিষয়ে ব্লিংকেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউইয়র্ক সিটিতে বসবাস করা ব্লিংকেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত। তিনি আইন পেশাতেও ছিলেন। রাজনীতিতে প্রবেশ করেন ১৯৮০ – এর দশকে।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় তিনি হোয়াইট হাউসের বক্তৃতা লেখক হিসেবে কর্মরত ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডেপুটি সেক্রেটারি অব স্টেট হিসেবে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেছেন অ্যান্টনি ব্লিংকেন।

৫৮ বছর বয়সী এই কূটনীতিবিদ বিশ্বরাজনীতির সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে অত্যন্ত ভালো ধারণা রাখেন। সব ঠিক থাকলে তিনিই বাইডেন-হ্যারিস প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই জো বাইডেন ক্ষমতা গ্রহণের সব প্রস্তুতি গ্রহণ করছেন।  স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আগামী ২০ জানুয়ারির ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান সীমিত রাখা হবে বলছে বাইডেন শিবির।

Tags: অ্যান্টনি ব্লিংকেনজো বাইডেনযুক্তরাষ্ট্র
Previous Post

বাদল রায়কে শ্রদ্ধা জানাল কলকাতা মোহামেডান

Next Post

মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন

Next Post
আধুনিক শিল্পকলা প্রদর্শনীতে বিভিন্ন চিত্রকর্মের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

মুর্তজা বশীরের সৃষ্টি ও প্রসারিত মন

বাংলাদেশি সাংবাদিক ছবি ধারণ করছেন, পটভূমিতে মহাত্মা গান্ধীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মারা গেলেন গান্ধীর প্রপৌত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT