চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন জি রবার্টস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেনের বিজয় উদযাপন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন জো বাইডেন। জো বাইডেনকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন জি রবার্টস।

ইতিমধ্যে শপথ নিতে ক্যাপিটলে এসে পৌঁছেছেন জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির ক্যাপিটল হাউসের সামনে ঐতিহাসিক গেটাসবার্গে শপথ গ্রহণ করবেন তিনি। এরপরে জাতির উদ্দেশে বিশ মিনিটের ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা মহামারিসহ পূর্বসূরির রেখে যাওয়া নানান সমস্যায় ধুকতে থাকা যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতিকে সামনে রেখে দেশটির ৫৯তম প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠানে শপথ নেবেন তারা।

গত নভেম্বরে নির্বাচনের পর থেকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবির নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের পরই প্রতিশ্রুতি অনুযায়ী করোনাভাইরাসকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রেসিডেন্ট কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাইডেনের মুখপাত্র। বেশ কয়েকটি নির্বাহী আদেশেও সই করবেন তিনি।

তবে দেশটির প্রায় শতবছরের ইতিহাসে ঐতিহ্য ভেঙে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসের অভ্যর্থনা অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। অবশ্য শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই এসেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

অন্যদিকে ট্রাম্পের বিদায়কালীন সংবর্ধনা অনুষ্ঠানে তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স না থাকলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাইক পেন্স।  উপস্থিত হয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি প্যালোসি।

Tags: প্রধান বিচারপতিবাইডেনের শপথ
Previous Post

দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন

Next Post

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

Next Post
বাইডেন ও জিল স্যুটের মহিলার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT