চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা সিনেমায় ইতিহাসের দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 19, মার্চ 2021
in বিনোদন
A A
দুটি মানুষ একটি অনুষ্ঠানে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কামরুল মিথুন

প্রাযুক্তিক পৃথিবীতে ‘থ্রিডি’ শব্দটি এখন আর কারো কাছে অপরিচিত নয়। থ্রিডি মুভি, অ্যানিমেশন কিংবা গেমসের সুবাদে সবার কাছেই অতিপরিচিত এই শব্দ। হলিউডের অসংখ্য থ্রিডি সিনেমা হয়তো রাজধানীর কোনো সিনেপ্লেক্সে বসে অনেকেই দেখে থাকবেন। তাদের কাছে হয়তো এই প্রযুক্তি এখন খুব সাদামাটাই। কিন্তু বাংলা ভাষায় কোনো সিনেমা কি এরআগে থ্রিডি প্রযুক্তিতে দেখেছেন কোনো দর্শক?

সরাসরি এর উত্তর ‘না’। কারণ বাংলা ভাষায় প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ যে মুক্তি পেল শুক্রবার (১৯ মার্চ)! সিনেমা নিয়ে আলোচনা থাকবে, থাকবে সমালোচনাও- তবে বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রযুক্তির নতুন এই সংযোজনের কারণে এই দিনটি যে আলাদা করে উচ্চারিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই!

প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার আলোচিত উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হাবীবুর রহমান।

যারা এতোদিন থ্রিডিতে অ্যাভেঞ্জার্স, অ্যাভাটর কিংবা জোরাসিক পার্কের মতো ছবি দেখেছেন- একইভাবে তারা ত্রিমাত্রিক চশমা পরে (থ্রিডি প্রযুক্তি নির্ভর হল) দেখছেন বাংলা ভাষায় নির্মিত অলাতচক্র! এটিকে এই সময়ে বাংলাদেশের সিনেমার মাইলফলক বলছেন কেউ কেউ।

বাংলা সিনেমার এক দল শিল্পী ও নির্মাতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
উদ্বোধনী প্রদর্শনীতে আগত অতিথিদের একাংশ

বিরল এই ইতিহাসের সাক্ষ হতেই বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের গুণী কিছু ব্যক্তিত্ব। তরুণ নির্মাতার আমন্ত্রণে উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, কবি সাজ্জাদ শরিফ, অমিতাভ রেজা চৌধুরী, আকরাম খান, এন রাশেদ চৌধুরী, সিনে-আলোচক মইনুদ্দীন খালেদ, জোনায়েদ সাকি প্রমুখ। উপস্থিত ছিলেন ছবির কেন্দ্রীয় চরিত্র আহমেদ রুবেল, জয়া আহসান, গাজী মাহতাব হাসান, শিল্পী সরকার অপু, নুসরাত জেরীসহ অন্যান্য কলাকুশলীরা।

উদ্বোধনী প্রদর্শনীর আগে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন ছবির নির্মাতা ও অভিনয় শিল্পীরা। এরমধ্যে আহমেদ রুবেল ও জয়া আহসান জানিয়েছেন, কেন এই সময়ে এসে ‘অলাতচক্র’ ছবিটি গুরুত্বপূর্ণ।

জয়া তার মন্তব্যে বলেন, যারা আহমদ ছফাকে পড়েছেন, এবং যারা তার সাহিত্য পড়তে ভালোবাসেন- তাদের এই ছবিটা অবশ্যই দেখা জরুরী। বাংলা ভাষাভাষি মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ।

নির্মাতা অমিতাভ রেজার সাথে ‘অলাতচক্র’ নির্মাতা হাবীবুর রহমান

জয়া বলেন, প্রথাবিরোধী একজন লেখক আহমদ ছফা, তার ব্যক্তিগত জীবনের অ্যাডাপটেশন এই ‘অলাতচক্র’ সিনেমাটি। তাছাড়া এটি দেশের প্রথম থ্রিডি সিনেমা। এরকম অনেকগুলো পয়েন্ট আছে ‘অলাতচক্র’ সিনেমাটি দেখবার।

সবাইকে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে জয়া বলেন, সবাই মিলে কষ্ট করে এই ছবিটি আমরা তৈরী করেছি, আমি অভিনয় করেছি, একজন নতুন নির্মাতার জন্ম হলো এবং যারা একটু অন্য ধরনের কাজ পছন্দ করেন- তারা প্লিজ হলে এসে অলাতচক্র ছবিটি দেখুন।

জয়ার সুরে কথা বললেন আহমেদ রুবেল ও। যাকে কোনো জনসমাগমে কখনো খুব একটা পাওয়া যায় না। তবে নিজের ছবিটি দেখতে বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী প্রদর্শনীতে এসে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। জয়ার মতো তাকেও পড়তে হয়েছে ছবি শিকারিদের পাল্লায়!

শুক্রবার (১৯ মার্চ) অলাতচক্র ছবিটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো। রাজধানী ঢাকার মধ্যে বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী সিনেমা হলের মতো শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ছবিটি।

এছাড়া ঢাকার বাইরে অলাতচক্র মুক্তি পেয়েছে নারয়াণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেস্কোপ,  চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রীন, খুলনার সঙ্গীতা,  কক্সবাজারের স্কাই ভিউ, ময়মনসিংহের পূরবী, দিনাজপুরের মডার্ন, বরিশালের অভিরুচি, রংপুরের শাপলা, সাভারের সেনা অডিটোরিয়াম, জয়দেবপুরের বর্ষা এবং শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হলে।

আহমেদ ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা ও মানসিক টানাপোড়েনের গল্পই সিনেমাতে উচ্চকিত। ছুঁয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কলকাতায় শরণার্থী শিবিরের প্রেক্ষাপটও।

মিজ অঁ সিনের এই নিবেদনে ছবিটি সরকারি অনুদানে নির্মিত।

Tags: অমিতাভ রেজা চৌধুরীঅলাতচক্রআকরাম খানআহমদ ছফাআহমেদ রুবেলএন রাশেদ চৌধুরীকবি সাজ্জাদ শরিফজয়াজয়া আহসানজাহিদুর রহিম অঞ্জনজোনায়েদ সাকিথ্রিডিলিড বিনোদনসিনেমাহলিউডহাবীবুর রহমান
Previous Post

দশ শিল্পীর কণ্ঠে এক গান

Next Post

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী: কাদের

Next Post
বাংলাদেশের একজন কর্মকর্তা বিআরটিএ বিষয়ক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী: কাদের

নোয়াখালীর পথে ব্যারিস্টার মওদুদের মরদেহের জানাজা শেষে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জানাজা শেষে নোয়াখালীর পথে ব্যারিস্টার মওদুদের মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT