চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা নববর্ষ: দিনভর চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 13, এপ্রিল 2020
in বিনোদন
A A
বাংলা নববর্ষের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির দুয়ারে কড়া নাড়ছে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। এদিকে মহামারি করোনার কারণে পৃথিবীতে মহাসংকট। স্থবির বাংলাদেশ ও।

করোনার কারণে স্থগিত হয়েছে চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে সাড়া জাগানো অনুষ্ঠান ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’সহ প্রতি বছরের কিছু নিয়মিত অনুষ্ঠান। তবে করোনাকালের এই দুঃসময়ে ঘরবন্দি মানুষকে সুস্থ বিনোদন দিতে নিয়মিত দারুণ সব অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। পহেলা বৈশাখ উপলক্ষ্যেও হচ্ছে না ব্যতিক্রম। সেই সঙ্গে যোগ হচ্ছে বিশেষ আয়োজন।

চ্যানেল আইয়ের বৈশাখের বিশেষ আয়োজনে থাকছে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘এসো হে বৈশাখ’। বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শুভেচ্ছা বাণী দিয়েছেন। ইমপ্রেস টেলিফিল্মের কারিগরি সহায়তায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

এ অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন ড. নুজহাত চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইয়াসমিন মুস্তারী, সাদী মহম্মদ, সামিনা চৌধুরী ও শফি মন্ডল। আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখানো হবে সকাল ৮ টা ৩০ মিনিটে।

এছাড়া বৈশাখের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে এদিন আরো প্রচার হবে সকাল ৬ টায় ধারণকৃত অনুষ্ঠান অনুষ্ঠান ‘বর্ষবরণ ১৪২৭’। সকাল ১১ টা ৫ মিনিটে রয়েছে নাসিরউদ্দিন ইউসুফের উপস্থাপনায় অনুষ্ঠান ‘এই বৈশাখে’। পরিচালনা করেছেন জামাল রেজা।

এছাড়া এদিন দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সাড়া জাগানো দুই ছবি মনপুরা ও হঠাৎ বৃষ্টি।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত তুমুল জনপ্রিয় ছবি মনপুরা। চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলির এই ছবিটি পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে। এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে বাসু চ্যার্টাজী কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস ও প্রিয়াঙ্কা। দুটি ছবিই দেখানো হবে গ্রামীণফোনের সৌজন্যে।

Tags: বৈশাখলিড বিনোদনহঠাৎ বৃষ্টি
Previous Post

করোনাভাইরাস: আটকে পড়াদের ভিসার মেয়াদ বাড়াল ভারত

Next Post

করোনাভাইরাস: ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে জেদ্দা কনস্যুলেটের খাদ্য সহায়তা

Next Post
জেদ্দা কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের খাদ্য সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে জেদ্দা কনস্যুলেটের খাদ্য সহায়তা

তথ্যমন্ত্রীর গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাম পর্যায়ের নেতাকর্মীরাও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT