চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু যে বলিউড অভিনেত্রীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 16, জুলাই 2019
in বিনোদন
A A

বলিউডের অনেক নায়িকাই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার ছবিতে অভিনয়ের মাধ্যমে। এরপর ধীরে ধীরে অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডে। তেমনই কিছু আলোচিত নায়িকাদের নিয়ে এই ফিচার। যারা বলিউডে প্রতিষ্ঠিত হলেও ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা ছবি দিয়ে:

শর্মিলা ঠাকুর:
শর্মিলা ঠাকুরের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৫৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’ দিয়ে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। মিষ্টি চেহারা আর অভিনয়ের দক্ষতার জন্য প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

রাখি গুলজার:
১৯৬৭ সালে মুক্তি পাওয়া ‘বধূ বরণ’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন রাখি। দিলীপ নাগ পরিচালিত এই ছবিতে কাজ করার কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের রাজশ্রী প্রোডাকশনের ‘জীবন মৃত্যু’ ছবিতে ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয়ের ডাক পান। এই ছবির মাধ্যমেই তারকাখ্যাতি পান তিনি।

বিদ্যা বালান:
বিদ্যা বালানের সিনেমায় অভিষেক হয়েছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘ভালো থেকো’ দিয়ে। গৌতম হালদার পরিচালিত এই ছবিতে অসাধারণ অভিনয়ের কারণে প্রথম ছবিতেই তিনি জিতে নেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরস্কার। এরপর হিন্দিতে ছবিতেও দারুণ সফলতা অর্জন করেন এই অভিনেত্রী।

রানী মুখার্জি:
বলিউড তারকা রানী মুখার্জির শুরুটাও কিন্তু বাংলা ছবি দিয়েই। রানীর প্রথম ছবি ছিল ‘বিয়ের ফুল’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন রানির বাবা রাম মুখার্জি।

সোহা আলি খান:
মা শর্মিলা ঠাকুরের মতোই মেয়ে সোহা আলি খানের অভিষেক হয়েছিল বাংলা ছবিতে। ২০০৪ সালের ‘ইতি শ্রীকান্ত’ ছবি দিয়ে সোহার সিনেমায় ক্যারিয়ারের শুরু। সেই সময়ে অবশ্য বলিউডের কয়েকটি ছবিও মুক্তির অপেক্ষায় ছিল তার।

রাধিকা আপ্তে:
রাধিকা আপ্তে এখন নেটফ্লিক্সে বেশি জনপ্রিয় হলেও নায়িকা হিসেবে তার শুরুটা কিন্তু হয়েছিল বাংলা ছবি দিয়েই। ২০০৯ সালে মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ ছবির মাধ্যমে মূল চরিত্রে অভিনয়ে অভিষেক হয় রাধিকার। এরপর তিনি ‘রূপকথা নয়’ এবং ‘পেন্ডুলাম’ ছবিতে অভিনয় করেছেন। ‘অহল্যা’ নামের একটি বাংলা স্বল্পদৈর্ঘ্যতেও অভিনয় করেছেন রাধিকা আপ্তে।

কঙ্কনা সেন শর্মা:
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত সুব্রত সেনের ‘এক যে আছে কন্যা’ ছবিতে মানসিকভাবে অস্থির এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা। এটাও তার অভিনীত প্রথম সিনেমা।

জয়া বচ্চন:
সত্যজিত রায়ের ‘মহানগর’ ছবিতে অভিষেক হয়েছিল জয়া বচ্চনের। তিনি তখন ছিলেন জয়া ভাদুরি। মধ্যবিত্ত পরিবারের বিধিনিষেধ ভেঙ্গে সাধারণ এক নারী সেলসম্যান হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার সংগ্রাম নিয়ে তৈরি এই ছবিতে তার অভিনয় মন কেড়েছিল দর্শকের। -টাইমস অব ইন্ডিয়া

Tags: জয়া বচ্চনবিদ্যা বালানরানী মুখার্জিলিড বিনোদনশর্মিলা ঠাকুরসোহা আলি খান
Previous Post

এই ইংল্যান্ড যেন ক্রিকেটের ফ্রান্স!

Next Post

রংপুরেই এরশাদের দাফন

Next Post

রংপুরেই এরশাদের দাফন

ছবি: মিস্টার ওয়ার্ল্ড-এর অফিশিয়াল পেইজ

‘মিস্টার ওয়ার্ল্ড’-এর প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT