চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমি কি ‘ইয়েস স্যার’দের প্রতিষ্ঠান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 26, ডিসেম্বর 2016
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বইমেলা থেকে দুই বছরের জন্য শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে ফেসবুকে লিখেছেন প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম।

ফেসবুকে তিনি লিখেন,

“সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে পরিচয় হলো ইউরোপে। তিনি এসেছেন এক কনফারেন্সে। সেই কনফারেন্সে আমিও গিয়েছি। কনফারেন্স শেষে দেখি ওই শিক্ষক সাত-আট জন বাংলাদেশি এমপির সাথে ঘুরে বেড়াচ্ছেন। তো ওই শিক্ষক আমাকে চিনতেন। তিনি আমাকে ডেকে বললেন

-আমিনুল, এরা সবাই দেশের সম্মানিত সাংসদ। পরিচত হও।

আমিও পরিচিত হলাম। এরপর খেয়াল করে দেখলাম ওই শিক্ষক, এমপিদের সাথে এমন ভাবে কথা বলছেন-দেখে মনে হলো তিনি ওই এমপিদের পার্সোনাল সেক্রেটারি (পিএস) ছাড়া আর কিছুই না। সব কথাতেই দেখলাম- “ইয়েস স্যার” বলছেন!

আমি ওই শিক্ষক’কে বলেছিলাম

– আপনি যে উনাদের সব কথায় ‘ইয়েস স্যার’ বলছেন এটা কি ঠিক হচ্ছে?

ওই শিক্ষক আমার উপর রীতিমত বিরক্ত হয়েছিলেন! একজন সম্মানিত শিক্ষক কি করে এই কাজ করছেন, সেটা দেখে আমি এমনই বিব্রত হয়েছি, শেষমেশ আমি বাধ্য হয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়েছি। পরে জেনেছিলাম এই শিক্ষক ইউরোপের ওই কনফারেন্সে এসছিলেন এই এমপিদের কাছে ধরনা দিয়েই!

এর বছর খানেক পর শুনি ওই শিক্ষক ঢাকার বাহিরের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হয়েছেন!

সেবার বুয়েটে প্রভাষক পদে আবেদন করেছি, গেলাম ইন্টার্ভিউ দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা বিশেষজ্ঞ শিক্ষক জিজ্ঞেস করলেন

-তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়োনি, এখানে আবেদন করেছো কেন?
-কেন কোথাও কি লেখা ছিল নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া আবেদন করা যাবে না?

আমি উনার কথার তেমন কোন প্রতিবাদ করিনি, শুধু উনার প্রশ্নের জবাবে ব্যাপারটা জানতে চেয়েছিলাম; অথচ ওই ভাইভা বোর্ড পারলে আমাকে সেখানে থেকে জোর করেই বের করে দেয়ার মতো অবস্থা! নেহাত বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা বলে, সেটা না করে বলেছে- আপনি এবার আসতে পারেন।

এই দেশে যারা বড় বড় পদে বসে আছেন, তারা কিভাবে ওই পদ পান; সেটা বুঝতে অবশ্য কারো অসুবিধা হওয়ার কথা না। আজ কিছুক্ষণ আগে জানতে পারলাম বাংলা একাডেমি নাকি এই বই মেলায় শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করেছে। তাও দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে! এর কারন জানতে চাওয়া হলে শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন ভাই বলেছেন

-নানান কারনে আমি বাংলা একাডেমির সমালোচনা করেছিলাম, এই জন্য হয়তো নিষিদ্ধ করা হয়েছে শ্রাবণ প্রকাশনী।

আচ্ছা, কারো কি জনা আছে বাংলা একাডেমির বড় বড় পদে যারা চাকরি করেন, তারা কোন যোগ্যতায় ওই পদ পান? তাদের যোগ্যতা আসলে কি? নাকি “ইয়েস স্যার” করেই এরা ওই পদ পেয়ে গেছেন!

যে কোন লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী তার সমালোচনা অবশ্যই নিতে জানবেন এবং পুরো পৃথিবী জুড়ে সেটা তারা নেনও। পৃথিবীর যে কোন দেশে অন্তত বুদ্ধিজীবী সমাজ তাদের সমালোচনা সহ্য করে থাকেন, কারন সমালোচনা থেকেও অনেক কিছু শেখার আছে। আর বাংলাদেশে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা অতি সামান্য সমালোচনাও নিতে পারেন না। কারন তারা বুদ্ধিজীবী বনে গেছেন- বুদ্ধির জোরে নয়, “ইয়েস স্যারের” জোরে!”

Tags: শ্রাবণ প্রকাশনী
Previous Post

হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিক, অবস্থা বুঝতে ৪৮ ঘন্টা অপেক্ষা

Next Post

শ্রাবণ নিষিদ্ধে প্রতিবাদের ঝড়

Next Post

শ্রাবণ নিষিদ্ধে প্রতিবাদের ঝড়

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাসদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT