চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় বব মার্লে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A

সুর আর গানের জগতে বব মার্লে ছিলেন এক মহান যাদুকর। যার গানের তালে মানুষ ভুলে যেতো দুঃখ, কষ্ট, বেদনা। নেচে উঠতে বাধ্য হতো আনমনে। তার বাফেলো সোলজার, নো ওম্যান নো ক্রাই, গেট আপ স্ট্যান্ড আপ-এর মতো বহু কালজয়ী গান পৃথিবীর মানুষের মুখে মুখে। তাঁর লেখা ও গাওয়া এমন কিছু গান এবার বাংলায়!

বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী বইমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে বব মার্লের ১৯টি গান নিয়ে বই ‘চিৎকার’। গানগুলো বাংলায় ভাষান্তর করেছেন তরুণ কবি ও অনুবাদক সৌরভ মাহমুদ। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের স্টলে (স্টল নম্বর ২১১)। বইটির প্রচ্ছদ করেছেন রাজ্জাক রুবেল।

অবহেলিত মানুষের অধিকার নিয়ে গাইতেন বব মার্লে। গানে গানে বলতেন নিপিড়ীত মানুষের কথা। ষাট ও সত্তরের দশকে দেশে দেশে উত্তাল জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে বিদ্রোহী মানুষের বুকে সাহস জুগিয়েছে তার লেখা ও গাওয়া গান। আর এই দৃষ্টিভঙ্গি থেকেই গানগুলোর বাংলায় অনুবাদ করেছেন সৌরভ।

‘চিৎকার’ বইটি প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, আমাদের এখানে বব মার্লেকে নিখাদ বিনোদক হিসেবেই তুলে ধরা হয়েছে, যিনি শুধুমাত্র একজন কণ্ঠশিল্পী। এক ধরনের ফ্যান্টাসির জায়গা থেকেই তাকে বিচার করা হয়। অথচ তার গানগুলো নিখাদ বিনোদিত করার জন্য নয়।

বব মার্লের লিরিকের যে শক্তি, সেটাই তাকে অনুপ্রাণিত করেছে বাংলায় অনুবাদ করতে। এমনটা জানিয়ে সৌরভ বলেন, বব মার্লের নিজস্ব একটা অবস্থান আছে, আদর্শিক জায়গা আছে, পলিটিক্যাল একটা লড়াই আছে। আমার মনে হয়েছে, তার এই ব্যাপারগুলো ও সামনে নিয়ে আসা দরকার। তার লেখা গানগুলো শুনে আমার মনে হয়েছে, গীতি কবিতা হিসেবে সেগুলো অনেক স্টোরি বা আইডেন্টিটি বহন করে। যেগুলো বাংলা ভাষায় থাকা প্রয়োজন। এই প্রয়োজনেরই তাগিদই ‘চিৎকার’।

১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি জ্যামাইকার পাহাড়ঘেরা দরিদ্র গ্রাম নাইন মাইলে জন্ম গ্রহণ করেন বব মার্লে। স্কুলে পড়ার সময় সহপাঠীদের নিয়ে তৈরি করেন গানের দল। দলের নাম ছিল ‘দ্য ওয়েইলার্স ব্যান্ড’। প্রথমে নিজ দেশে এবং পরবর্তীতে যা বিশ্ব বিখ্যাত হয়। গানের মধ্য দিয়েই তিনি তৃতীয় বিশ্বের আইকন হয়ে উঠেছিলেন। তিনি প্রায় ৫০০ গান লিখে সুর করেছেন! মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবীতে আলোড়ন ফেলে দেয়া এই কিংবদন্তির মৃত্যু হয় ১৯৮১ সালের ১১ মে।

Tags: চিৎকারবইমেলাবব মার্লেলিড বিনোদন
Previous Post

রাজনৈতিক ফাঁকা বুলি আর কত?

Next Post

স্বাধীনতা দিবসের নাটক ‘কঙ্কাল’

Next Post

স্বাধীনতা দিবসের নাটক ‘কঙ্কাল’

মিকার স্টুডিওতে ম্যানেজারের রহস্যজনক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT