চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় চালু হলো মাইক্রোসফটের ‘কাইজালা’

চ্যানেল আই টেক by চ্যানেল আই টেক
12:04 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি
A A

মাইক্রোসফটের কর্মক্ষেত্র ব্যবস্থাপনা ও যোগাযোগ বিষয়ক অ্যাপ কাইজালার বাংলা সংস্করণ চালু করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অ্যাপটির বাংলা সংস্করণ চালুর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

অ্যাপটির বাংলা সংস্করণ চালুর বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন: কাইজালার বাংলা সংস্করণ চালুর ফলে অ্যাপটির পরীক্ষামূলক বাস্তবায়নে ভাষার প্রতিবন্ধকতা পেরিয়ে ডিজিটাল মাধ্যমের বিস্তৃতি ঘটবে।

তিনি জানান, ইয়াং বাংলার সাথে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে এখন পর্যন্ত মাইক্রোসফট বিশ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। কাইজালা অ্যাপের সুবিন্যস্ত চ্যাট ফিচার এ সকল কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু হওয়া কাইজালা অ্যাপ কর্মক্ষেত্রের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। বৃহৎ গ্রুপের কর্মী ব্যবস্থাপনা, রিপোর্টিং এবং বিশ্লেষণের জন্য এতে আছে বিশেষ ফিচার। অ্যাপটিতে রয়েছে সহজে ব্যবহারযোগ্য চ্যাট ইউজার ইন্টারফেজ যাতে একটি কর্মী গ্রুপে ৫০ লাখ মানুষকে যুক্ত করার সুযোগ দেওয়ার পাশাপাশি সুবিন্যস্ত উপায়ে যোগাযোগের সুযোগ করে দিবে।

বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় পরীক্ষামূলক প্রকল্পসমূহে মাইক্রোসফট কাইজালা ব্যবহার করছে। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটির বাংলা সংস্করণ ব্যবহার করা যাবে। মাইক্রোসফট কাইজালা ডাউনলোড করা যাবে এই লিংক থেকে।

Tags: মাইক্রোসফট
Previous Post

জাবিতে রুশ-বাংলা ভাষা ও সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

Next Post

এই আল্পনা, পথের শিল্প শহীদের তাজা রক্তের রঙ মাখা!

Next Post

এই আল্পনা, পথের শিল্প শহীদের তাজা রক্তের রঙ মাখা!

একুশের অমর পাঁচটি গানের জন্মকথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT