চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ও এইউডাব্লিউ’র সমঝোতা চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের চারজন নারী ও পুরুষ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডাব্লিউ)’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, এইউডাব্লিউ’র শিক্ষার্থীরা বাংলালিংক’র অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে।

করোনা মহামারীর কারণে অনলাইনে আয়োজিত এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক’র চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী এবং মালাকা মর্জিনা, ইন্টার্নশিপ কোওরডিনেটর, সেন্টার ফর ক্যারিয়ার ডেভলাপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রামস।

এই চুক্তির আওতায় এইউডাব্লিউ’র শিক্ষার্থীরা বাংলালিংক’র লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং মেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।

মনজুলা মোরশেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, বাংলালিংক বলেন, আজকের তরুণদের স্বপ্নের পরিধি বৃহৎ হয়েছে এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে তারা দৃঢ় প্রত্যয়ী। বাংলালিংক সর্বদা বিশ্বাস করে তরুণ প্রজন্মকে সঠিক শেখার প্ল্যাটফর্ম এবং সুযোগ প্রদান করলে তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা সম্ভব। পর্যাপ্ত সুযোগ তাদের সম্ভাবনা অর্জনে সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব উপহার দিবে। সমাজে তরুণ ও নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলালিংক’র নেয়া বেশকিছু যৌথ উদ্যোগের একটি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র সাথে এই চুক্তি। আমি ভীষণ আনন্দিত যে এই উদ্যোগের ফলে অনেক তরুণীর উদীয়মান প্রতিভাকে সমৃদ্ধ পেশাজীবনে রূপান্তর করার সম্ভাবনা তৈরি হয়েছে।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র ডেপুটি রেজিস্ট্রার সানাউল কে. চৌধুরী বলেন, বাংলালিংক’র মতো প্রথম সারির একটি টেলিকম প্রতিষ্ঠানের সাথে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে পেরে এইউডাব্লিউ অনেক আনন্দিত। এইউডাব্লিউ’র শিক্ষার্থীদের বাংলালিংক’র মতো মাল্টিন্যাশনাল একটি প্রতিষ্ঠানে ইন্টার্নি হিসেবে কাজ করার জন্য এটি একটি অসাধারণ সুযোগ। এখান থেকে তারা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন ও দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের ক্যারিয়ার শুরু করতে সক্ষম হবে। একইসাথে এটি তাদের পেশা সংক্রান্ত সঠিক জ্ঞান দান করে সমৃদ্ধ করবে।

সমাজে তরুণদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলালিংক ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ নেয়া অব্যাহত রাখবে।

Tags: সমঝোতা চুক্তি
Previous Post

ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে সরকার

Next Post

আরও ১৬ জনের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ১৬ জনের মৃত্যু

করোনা ভ্যাকসিন গ্রহণের সময় স্বাস্থ্যকর্মী ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT