চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলার গান’র মহাউৎসব ২২ জুলাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 17, জুলাই 2016
in বিনোদন
A A

মহা উৎসবের মধ্য দিয়ে আগামী ২২ জুলাই পর্দা নামছে বাংলা লোকসঙ্গীত শিল্পী অন্বেষনে রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৬। পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড এর।

আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান আয়োজনের মহা উৎসবের বার্তা জানাতেই চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, যে সাত প্রতিযোগী শেষ পর্যন্ত এসেছে এরা ভালো লোকসঙ্গীত পরিবেশন করেছে। তাই সারা দেশবাসী মহাউৎসবের মাধ্যমে তোমাদের হাততালি দিয়ে অভিনন্দন জানাবে। প্রতিযোগীদের পরামর্শে তিনি বলেন, এই হাততালি যেন সারাজীবন যেন পাও সেরকম কিছু কাজ তোমাদের করতে হবে। এজন্য চ্যানেল আই চেষ্টা করবে, আড়ং ডেইরি চেষ্টা করবে, বিচারকরা চেষ্টা করবে এবং তোমাদের চেষ্টাও অব্যাহত রাখতে হবে।

প্রথমবারের মতো লোকসঙ্গীত নিয়ে আয়োজিত বাংলার গানের প্রথম প্রতিযোগী পাবেন দশলাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পাবেন পাঁচলাখ টাকা এবং তৃতীয় প্রতিযোগী পাবেন তিনলাখ টাকা। তবে টাকা মূখ্য বিষয় নয়, তাদেরকে আজ থেকে কঠিন যুদ্ধে নামতে হবে টিকে থাকার জন্য।

ব্র্যাক ডেইরী ফুড এন্ড এন্টারপ্রাইজেস পরিচালক তৌফিকুর রহমান বলেন, প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় হওয়ায় প্রধান উদ্দেশ্য না, মূখ্য বিষয় তাদেরকে আজ থেকে কঠিন যুদ্ধে নামতে হবে টিকে থাকার জন্য।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মহাউৎসবে লড়বে সর্বশেষ সেরা ৭ প্রতিযোগী। ‘বাংলার মাটি, মানুষের গান’ প্রতিপাদ্য নিয়ে লোকসঙ্গীতশিল্পী অন্বেষনে ছয় মাস আগে শুরু হয়েছিল আড়ং ডেইরী-চ্যানেল আই বাংলার গান। সারাদেশের প্রায় ৬০ হাজার প্রতিযোগী থেকে ধাপে ধাপে কণ্ঠের মাধুর্যে নিজ আসন শক্ত ধরে আছেন সাত প্রতিযোগী। এরা হলেন অঙ্কন, শারমিন, ইলমা, খায়রুল, নাজমুল, আল আমিন ও বিল্লাল।

সর্বশেষ টিকে থাকা সাত প্রতিযোগীর মধ্য থেকে সেরা তিন বাছাই করবেন প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। প্রধান বিচারক উপমহাদেশের রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে লোক সঙ্গীতের ক্ষেত্রে এরা প্রত্যেকেই একেকটি সম্ভ হিসেবে তৈরি হবে।

তবে এরজন্য তাদের গানের সাধনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আরেক বিচারক জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু বলেন, এই প্রতিযোগীরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা পৃথিবীকে জানাবে আমাদের দেশের সম্পদ অন্য দেশের চেয়ে কম নয়। বরং অনেক বেশি।

সিজিল মির্জার উপস্থাপনায় আগামী ২২ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলার গান’র এ মহা উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Tags: চ্যানেল আইবাংলার গান
Previous Post

‘বাংলার গান’র মহাউৎসব ২২ জুলাই

Next Post

পাকিস্তানি মডেলের হত্যাকারী ভাই আটক

Next Post

পাকিস্তানি মডেলের হত্যাকারী ভাই আটক

পাকিস্তানি মডেলের হত্যাকারী ভাই আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT