চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর শেষে পাঁচ প্রশ্নের মুখে অজিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা গড়িমসির পর বাংলাদেশ সফর শেষ করেছে অস্ট্রেলিয়া দল। সফরের আগ থেকেই বর্তমান বাংলাদেশ দল নিয়ে অনেকটা আতঙ্কে ছিল অজিরা। প্রথম টেস্ট হেরে সেটা টেরও পায় তারা। দ্বিতীয় টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করলেও অজিরা নিজ দেশে পড়বে নানা প্রশ্নের মুখে। এই প্রশ্নগুলো অবশ্য সফর শুরুর আগেও ছিল। সফরের ফলাফল সেগুলোকে সামনে এনেছে আবারও।

১. ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশন কে পূরণ করবে?
এই পজিশনে উসমান খাজাকে দলে ডেকেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকা টেস্টে দুই ইনিংসে ১ রান করে আসে তার ব্যাটে। যে কারণে দ্বিতীয় টেস্টে বাদ পড়েন খাজা। চট্টগ্রাম টেস্টে এই পজিশনে ব্যাট করেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। সামনের সিরিজগুলোয় এই পজিশন নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হবে সেই উত্তরের সামনে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২.অ্যাস্টন অ্যাগার কি আসলেই টেস্টের জন্য ফিট?
চার বছর বিরতির পর টেস্টে ফিরেছেন অ্যাগার। ঢাকা টেস্টের দুই ইনিংসে ১০১ রান দিয়ে ৫ উইকেট নেয়ার সঙ্গে ব্যাট হাতে অপরাজিত ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। দ্বিতীয় টেস্টেও ২ উইকেট নেন। কিন্তু অধিনায়ক স্মিথের বেশি পছন্দ স্টিভ ও’কিফকে। তাই সামনের সফরগুলোতে অ্যাগারের জায়গা হবে কিনা সেটাও এখন এক প্রশ্ন।

৩.স্মিথ ব্যর্থ হলে কী হবে?
বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার জন্য আরও কঠিন সময় সামনে আসছে। গত ভারতে সফরেও দারুণ ছন্দে ছিলেন স্মিথ। কিন্তু বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই রীতিমত ভুগতে হয়েছে তাকে। ক্যারিয়ার গড় যেখানে ৬০’র উপরে সেখানে সবশেষ চার টেস্টে স্মিথের গড় ৩০’র নিচে। এরমধ্যে বড় কোনও স্কোর গড়তে ব্যর্থ অজিরাও। তাই প্রশ্ন দেখা দিয়েছে, স্মিথ ব্যর্থ হলে সামনে সফরগুলোতে কী করবে অস্ট্রেলিয়া।

৪. ওয়ার্নারের কি এশিয়ান খরা কাটল?
গত ভারত সফরে চার টেস্টে সব মিলিয়ে ১৯৩ রান করেছিলেন। ২৫’র নিচে গড় থাকায় ডেভিড ওয়ার্নারের এশিয়া নিয়ে আতঙ্ক ছিলই। কিন্তু তিনি যে পারেন এবং সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের বিপক্ষেই। চার ইনিংসে দুটি সেঞ্চুরি করেছেন অজি ওপেনার। টাইগারদের বিপক্ষে সফল হলেও এশিয়ার পরবর্তী সফরগুলো কাজটা ঠিকঠাক করতে পারেন কিনা সে প্রশ্ন থাকছে ওয়ার্নারকে ঘিরে।

৫. ম্যাক্সওয়েল কি মিডলঅর্ডারে দীর্ঘস্থায়ী হবে?
বাংলাদেশ সফরের চার ইনিংসে ২৩, ১৪, ৩৮ ও অপরাজিত ২৫ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দলের প্রয়োজনীয় সময়ে বড় কোনও ইনিংস খেলতেও ব্যর্থ হয়েছেন। ম্যাক্সওয়েলের এই ব্যর্থতায় অ্যাশেজের আগে অজি ব্যাটিং অর্ডারের ছয় নম্বর জায়গা নিয়ে ধোঁয়াশাই থাকছে। যে প্রশ্নের উত্তর খুঁজছে সিএ।

Previous Post

ভবন ভাঙ্গার দু’দিন আগে আরও একবছর সময় চাইল বিজিএমইএ

Next Post

রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হওয়া ঠেকাতে ইসির সর্তক অবস্থান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হওয়া ঠেকাতে ইসির সর্তক অবস্থান

আসাদুজ্জামান নূরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আনন্দময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান নূরের মেয়ের বিয়েতে তারকার মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT