চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 পূর্বাহ্ন 27, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ সফর বাতিল করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসছে জুলাই-আগস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাক ক্রিকেট দলের। আসন্ন সেই সিরিজটি অন্তত চলতি বছর আর আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন শাহরিয়ার খান। ক্রিকইনফোর কাছে দেশটির বোর্ড প্রধান দাবি করেছেন, দুই বোর্ডের পারস্পরিক সম্মতিতেই সিরিজটি পেছানো হয়েছে।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার বলেছেন, ‘আমরা এই বছরে পাকিস্তানে বাংলাদেশের সফরের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছি। কোন প্রকার সফর বিনিময় ছাড়াই পাকিস্তান দুবার বাংলাদেশ সফর করেছে। মনে হয় না আমাদের টানা তৃতীয়বারের মত দেশটিতে যাওয়া ঠিক হবে। তাই পিসিবি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের কোন এক সময়ের জন্য এই সফর নিয়ে আলোচনা করা যেতে পারে।’

অনেকদিন ধরেই বাংলাদেশকে পাকিস্তান সফর করার জন্য চাপ সৃষ্টি করছিল পিসিবি। চলতি বছরেও দুটি টি-টুয়েন্টি খেলতে বিসিবিকে আমন্ত্রণ জানায় দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিসিবি। সর্বশেষ ২০১৫ সালে ৩,২৫,০০০ ডলার ক্ষতিপূরণ দিয়ে পাকিস্তানকে বাংলাদেশ সফরে আসতে রাজী করায় বিসিবি।

এবারও পিসিবির সেই রকম আর্থিক দাবিতে সরাসরি আপত্তি জানায় বিসিবি। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের দাবি জানায় বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। কিন্তু বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতে সিরিজ আয়োজন পাকিস্তানকে আর্থিকভাবে লাভবান করবে না বলে দাবি করেছে পিসিবি। আমিরাতের মাটিতে তারা নিজেদের ঘরোয়া সিরিজগুলো খেলে আসছে দীর্ঘদিন।

পাকিস্তানের সফর বাতিলের ঘোষণার মাধ্যমে দুই দেশের বোর্ড সম্পর্কে নেমে আসতে পারে শীতলতা। সাবেক পিসিবি প্রধান জাকা আশরাফের সময়ে পিসিবি-বিসিবি সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দুই দলের সম্পর্কের ফাটলের জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নাও আসতে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা।

চলতি বছরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় করাচীতে। সেখানে কিছু বিদেশি খেলোয়াড় খেলেছেন। যার মধ্যে ছিলেন টাইগারদের এনামুল হক বিজয়ও। কিন্তু দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলায় এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনেই আছে পাকিস্তানি ক্রিকেট।

বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাঁচ ওয়ানডের সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল। এরপর ২০১১-১২ মৌসুমে ও ২০১৫ সালে বাংলাদেশে খেলতে আসে দেশটির ক্রিকেট দল।

Tags: পিসিবিবাংলাদেশ-পাকিস্তান সিরিজ
Previous Post

ওসাসুনাকে নিয়ে ছেলেখেলা করল বার্সা

Next Post

প্রত্যাশার ফানুস উড়িয়ে ইংল্যান্ডের বিমানে মাশরাফিরা

Next Post
নাসিরের ফেসবুক থেকে

প্রত্যাশার ফানুস উড়িয়ে ইংল্যান্ডের বিমানে মাশরাফিরা

ভুয়া সন্দেহে বন্ধ আইডি ফেরত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT