চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা নেই: বার্নিকাট

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:23 অপরাহ্ন 11, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সাথে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন মার্কিন রাষ্ট্রদূত।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন।

বার্নিকাট বলেছেন, আমরা আমাদের (মার্কিন) দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আসতে উদ্বুদ্ধ করছি। এখানে ব্যবসা ধারাবাহিক করতে বলছি। মার্কিন দূতাবাসও তাদের সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান, ফেরদৌস পারভেজ প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বড় জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র সরকার তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। তবে বলেনি যে বাংলাদেশ নিরাপদ নয়, ভ্রমণ কোরো না। আমরা মনে করি না যে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিলের প্রয়োজন আছে। সরকার বিদেশি ব্যবসায়ীসহ অন্যদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।

এর সঙ্গে তিনি যোগ করেন, তারপরও অনেকে বৈঠক করতে বাংলাদেশের ব্যবসায়ীদের অন্য দেশে ডেকে নিয়ে যাচ্ছেন। এটি খুবই স্বাভাবিক ঘটনা। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে।

গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানি বৃদ্ধি করেছে এ কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে পোশাকের ব্যবসা বাড়িয়েছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মতো সম্ভাবনাময় খাতেও মার্কিন ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে চান বলে তিনি মন্তব্য করেন।

Tags: বার্নিকাটভ্রমণ নিষেধাজ্ঞা
Previous Post

না ফেরার দেশে কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদ

Next Post

খালেদা জিয়ার ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ আগস্ট

Next Post

খালেদা জিয়ার ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৮ আগস্ট

লাইভ অনুষ্ঠানে শিশুকে আক্রমণ করল সিংহ (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT