চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত দ্বৈরথ, শেষ হইয়াও হইলো না শেষ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নায়ুক্ষয়ী ফাইনাল। উত্তেজনা থাকাই স্বাভাবিক। সেটির মাত্রা ছাড়ালে কীর্তিতে খানিকটা কালিমা লাগে বৈকি! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে বাংলাদেশ-ভারতের দুই অধিনায়ককেই যেমন একই কাদা সরাতে হচ্ছে দলের গা থেকে। যাকে ভারত অধিনায়ক বললেন ‘নোংরা’, বাংলাদেশ অধিনায়ক বলেছেন ‘দুঃখিত’!

ক্রিকেট ইতিহাসে চিরন্তন দ্বৈরথ বলতে সবাই ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়াই বুঝত। যুগে যুগে কত ইতিহাস জন্ম দিয়েছে দুদলের লড়াই। সময় পাল্টেছে। ভারত-পাকিস্তান লড়াই তেজ হারিয়েছে। ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজের জায়গাটা এখন নিয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রুমের ফাইনালেও যার দেখা মিলেছে।

রোববার ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। ভারতীয় ওপেনার দিব্যনাশ সাক্সেনার দিকে বল ছুঁড়ে আগুন জ্বালিয়েছিলেন বাংলাদেশি পেসার সাকিব। পরে দুজনের উত্তপ্ত আলাপে শেষপর্যন্ত এগিয়ে আসতে হয়েছে আম্পায়ারকে। তারপর যতবারই আউট হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা, ঠোঁটে আঙুল দিয়ে বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা বুঝিয়ে দিয়েছেন চুপ থাকতে হচ্ছে।

ভারতীয় খেলোয়াড়রা কী চুপ করে ছিলেন? একদমই না! বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ক্রমান্বয়ে স্লেজিং করে গেছেন তারা। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন ব্যাট করছিলেন পারভেজ হোসেন ইমন, তার দিকে অখেলোয়াড়সুলভ কথা ছুঁড়ে দিতে দেখা গেছে ভারতের লেগস্পিনার রবি বিষ্ণোইকে। টিভি ক্যামেরায় ধরা পড়েছে দলটির যুবাদের ক্রমাগত উত্তেজক-আস্ফালন।

এমন উত্তেজনার ম্যাচ ম্যাড়ম্যাড়ে ভাবে শেষ হলে বোধহয় মানাত না! সেটা দেখেই হয়ত জেতার মুহূর্তে ভারতের খেলোয়াড়দের সঙ্গে খানিকটা চোখেচোখ রেখে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের যুবারা। একটা পর্যায়ে কিছুটা ধাক্কাধাক্কিও করেছে দুদল। দোষটা জয়ী দল বাংলাদেশের খেলোয়াড়দের ঘাড়েই আসছে বেশি। পুরস্কার বিতরণী মঞ্চ থেকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন, সবখানেই বিষয়টি নিয়ে কথা বলতে হল আকবরকে। টাইগার অধিনায়ক, দুঃখ প্রকাশও করেছেন।

‘যা হয়েছে, তা হওয়া উচিত হয়নি। তবে ফাইনালে আবেগ চলে আসবেই। ছেলেরাও একটু বেশি আবেগি ছিল। তরুণ হিসেবে বলবো, এটা হওয়া উচিত হয়নি। যে অবস্থাতেই থাকি না কেনো, প্রতিপক্ষকে আমাদের সম্মান জানানো উচিত, খেলার প্রতি শ্রদ্ধা রাখা উচিত। সবাই জানে ক্রিকেট হল ভদ্রলোকের খেলা। আমি আমার দলের পক্ষ থেকে দুঃখিত।’

ভারত অধিনায়ক প্রিয়ম গার্গ অবশ্য বিষয়টাকে সরাসরি লজ্জাকরই বলেছেন, ‘আমরা স্বাভাবিকই ছিলাম। আমরা জানি এটা খেলারই অংশ। কোনো ম্যাচে জিতবো, কোনো ম্যাচে হারবো। তবে তাদের প্রতিক্রিয়া ছিল নোংরা। আমি বলবো এটা হওয়া উচিত হয়নি। তবে এখন সব ঠিক আছে।’

কেন এত প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে? ভারতের বিপক্ষে কী কোন প্রতিশোধ নেয়ার কিছু ছিল বাংলাদেশের? উত্তরটা হচ্ছে, হ্যাঁ। আকবর নিজেই স্বীকার করেছেন ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ২০১৯ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের ক্ষোভটা ঝাড়তে গিয়েই হয়ত তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। এছাড়া বড়দের ক্রিকেটে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারে, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ১ রানে হার, এশিয়া কাপ ও নিধাস ট্রফির ফাইনালে ভারতের কাছে হারের একটা জ্বালা এমনই সংক্রমিত বাংলাদেশের দর্শকদের মাঝেও।

‘আমি বলবো বাংলাদেশ-ভারতের দ্বৈরথটা সামনে চলে এসেছে। বিশ্বকাপের কয়েকমাস আগে আমরা এশিয়া কাপের ফাইনালে হেরেছিলাম। এ কারণেই বোধহয় ছেলেরা তেঁতে ছিল, আর চেয়েছে প্রতিশোধ নিতে। আমি বলবো এটা উচিত হয়নি, আমার দলের পক্ষ থেকে আমি দুঃখিত।’

উত্তেজনায় যে বাড়াবাড়ি করে ফেলেছে যুবারা, সেটা আইসিসির কড়াকড়ি দেখেই টের পাওয়া যাচ্ছে। ভারতের টিম ম্যানেজার জানাচ্ছেন, ঘটনার পর ম্যাচ রেফারি এসে ক্ষমা চেয়েছেন তাদের কাছে, ‘রেফারি আমাদের কাছে এসেছিলেন। বলেছেন, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ঘটনার ফুটেজ সংগ্রহ করে সোমবার সকালের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন।’

Tags: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপবাংলাদেশ-ভারত ম্যাচযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
Previous Post

জেদ্দায় বাংলাদেশ কালচারাল ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব

Next Post

পাকিস্তানকে আরেকবার ব্যাটিংয়ে নামাতেও পারলেন না মুমিনুলরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে আরেকবার ব্যাটিংয়ে নামাতেও পারলেন না মুমিনুলরা

সোলার অরবিটার সূর্যের দিকে যাত্রা শুরু করেছে, মহাকাশে মহাকাশযান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যের মেরু অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছে সোলার অরবিটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT