চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের ৫ কর্মকর্তার পদোন্নতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের পাঁচ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে মহাব্যবস্থাপক পদ থেকে নির্বাহী পরিচালক (ইডি) পদে একজন, আর উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন চারজন কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের দু’টি সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়: বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১: ০৯/২০২০ মোতাবেক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহারকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রংপুর অফিসে বহাল করা হয়েছে।

এছাড়া মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়া চারজন হলেন: ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক একেএম এহসান, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মো. সিরাজুল ইসলাম, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ( ঋণ ব্যবস্থাপনা বিভাগ) রূপ রতন পাইন এবং গবেষণা বিভাগ (লাইব্রেরি উপবিভাগের) তাসনিম ফাতেমা।

নির্বাহী পরিচালক নূর-উন-নাহার
নূর-উন-নাহার রংপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগ, কৃষিঋণ বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, রংপুর অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

মহাব্যবস্থাপক একেএম এহসান
একেএম এহসান রাজবাড়ী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এহসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ইন্টারন্যাশনাল ট্রেড ও কমার্স) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউনিভার্সিটি টেকনোলজি মারা থেকে ফরেনসিক অ্যাকাউন্টিং কোর্স সম্পন্ন করেন।

এহসান ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এহসান ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন।

মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম কুষ্টিয়ার খোকসা থানার আজইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিপার্টমেন্ট হতে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্ট্যাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে। ব্যাংক পরিদর্শন বিভাগ-১, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, তুরস্ক, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

মহাব্যবস্থাপক রূপ রতন পাইন
রূপ রতন পটুয়াখালীর বাউফল উপজেলার সন্যাসী কান্দা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রিও অর্জন করেন। ১৯৯৬ সালে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। রতন পাইন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, ব্যাংক প্রবিধি ও নীতি বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হংকং, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেন তিনি। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন।

মহাব্যবস্থাপক তাসনিম ফাতেমা
তাসনিম ফাতেমাকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এক্স ক্যাডার-লাইব্রেরি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তাসনিম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে বিএ (অনার্স) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে সহকারী পরিচালক (লাইব্রেরি) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ২০১০ সালে অ্যাসোসিয়েশন অব রিসার্চ লাইব্রেরিজ এর আয়োজনে আমেরিকায় অনুষ্ঠিত ‘লাইব্রেরি এসেসমেন্ট কনফারেন্সে’ এবং ভারত সরকারের ‘আইটেক স্কলারশিপে’ ২০১৯ সালে ভারতের চেন্নাইতে দুই সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তাসনিম বাংলাদেশ ব্যাংকের গ্রন্থাগার আধুনিকায়ন ও ‘ইনস্টিটিউশনাল রিপোজিটরি’ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে এ গ্রন্থাগারটি দেশের অন্যতম সেরা বিশেষায়িত গ্রন্থাগার।

Tags: বাংলাদেশ ব্যাংকসিরাজুল ইসলাম
Previous Post

মির্জা ফখরুল পেট্রোলবোমা বাহিনীর নেতা: তথ্যমন্ত্রী

Next Post

‘মুশফিক ভাইকে বল করা খুব কঠিন’

Next Post

‘মুশফিক ভাইকে বল করা খুব কঠিন’

ওয়াটসন ঝড়ের পর ইবাদতের তোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT