চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের পরামর্শ মেনে নতুন ব্যাংক অনুমোদন

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
1:10 পূর্বাহ্ন 30, নভেম্বর 2017
in সম্পাদকীয়
A A

দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা রকম দুর্নীতি, স্বজনপ্রীতি আর কেলেংকারির ঘটনা বলতে গেলে গত কয়েক বছর ধরেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত হোক কিংবা বেসরকারি, এ দুইখাতের বেশিরভাগ ব্যাংক সেই আলোচনার তালিকা ক্রমে উঠানামা করেছে মাত্র। কিন্তু অর্ধশতাধিক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বললেই চলে। সর্বশেষ গত সোমবার বেসরকারি খাতের ব্যাংক ফারমার্স ব্যাংকে বড় ধরনের অনিয়মের পর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মহীউদ্দীন খান আলমগীর এবং ব্যাংকটির পরিচালক মাহাবুবুল হক চিশতী। ওই দিনই আবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একটি অনুষ্ঠানে আরও তিনটি নতুন ব্যাংক আসার কথা জানান। বাংলাদেশ ব্যাংকের আপত্তির পরও নতুন এ তিনটি ব্যাংকের প্রয়োজনীয়তা নিয়ে এরই মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, এই মুহুর্তে যে ব্যাংকগুলো আছে, সেগুলোই চাহিদার তুলনায় বেশি। আবার অর্থনীতিবিদরাও নতুন ব্যাংকের অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে বলছেন, নতুন এ সিদ্ধান্তে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা আরো বাড়িয়ে তুলবে। বর্তমান সরকার তার আগের মেয়াদে নয়টি ব্যাংকের অনুমোদন দেয়। তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই বলেছিলেন, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয়েছে। সর্বশেষ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা তিনটির মধ্যে দুটির লাইসেন্সের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মতামত চায় সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংক সরাসরি জানিয়ে দেয়, এই সময়ে আর কোনো ব্যাংকের লাইসেন্স দেওয়া যাবে না। তারপরও ওই উদ্যোগ থেমে থাকেনি। ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে অস্থিরতা দেখা দেয়ার পরও সম্পূর্ণ অযৌক্তিকভাবে নতুন ব্যাংকের অনুমোদন এ খাতে অচিরেই বড় ধরনে ধস নামাতে পারে। যাতে বড় ঝুঁকির মুখে পড়তে পারে দেশের অর্থনীতিও। নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠায় চারশো’ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রয়োজন হয়। শুধু তাই নয়, নতুন ব্যাংক প্রতিষ্ঠায় নানা ঝুঁকিও থাকে। সেই মূলধন পুরানো ব্যাংকগুলোতে বিনিয়োগ করা হলে তা আরো ভালো ফলাফল আনতে পারে বলে অামরা মনে করি। পাশাপাশি আরো যাচাই-বাছাই করে নতুন ব্যাংকের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

Tags: সম্পাদকীয়
Previous Post

‘এটা তামিমের মহানুভবতা’

Next Post

মুর্সিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় বার্সা

Next Post
বার্সেলোনা ফুটবল দল মাঠে জার্সি পরিহিত খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুর্সিয়াকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় বার্সা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT