চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ বিশ্বমানের দল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 13, আগস্ট 2017
in স্পোর্টস
A A
ক্রিকেটার উদযাপন করছে, বাংলাদেশ ক্রিকেটের গর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেকরা বলছেন। বিশ্লেষকরা বলছেন। অধিনায়ক স্টিভেন স্মিথও বলছেন। সবচেয়ে বেশি বলছে, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স। সবমিলিয়ে মোদ্দা কথা, এই বাংলাদেশ এখন যেকোনো প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর! সেই কথাটাই আরেকবার বললেন জস হ্যাজেলইড।

দুই টেস্টের আসন্ন সফরে অজিদের পেস নেতৃত্ব সামলাতে হবে হ্যাজেলউডকেই। দুই নির্ভরযোগ্য সঙ্গী মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসনকে পাচ্ছেন না তিনি। প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড থাকছেন তাকে সঙ্গ দিতে। তবে দায়িত্বটা যে সবচেয়ে বেশি নিতে হবে হ্যাজেলউডকেই। অজি পেসার সেটার জন্য প্রস্তুতও।

সেই প্রস্তুতির কথা বলতে যেয়েই বলেছেন প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে। কথা প্রসঙ্গে টেনে এনেছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয় ও সিরিজ ড্রয়ের কথা।

‘বাংলাদেশ একটি বিশ্বমানের দল’ -ইউরোস্পোর্টস ইউকের সঙ্গে আলাপকালে হ্যাজেলউড এককথায় মেনে নিচ্ছেন। ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দারুণ খেলেছে। ঘরের মাঠে টেস্টেও তারা দারুণ খেলছে।’ অজি পেসার যোগ করেছেন।

দীর্ঘদিন খেলার মধ্যে নেই অজিরা। বোর্ডের সঙ্গে বেতন-ভাতা দ্বন্দ্বের জেরে অনুশীলনও ছিল না স্মিথ-ওয়ার্নারদের। ঘাটতি পুষিয়ে নিতে বাংলাদেশ সফরের আগে এশিয়ার কন্ডিশনের আদল তৈরি করে ডারউইনে অনুশীলন ক্যাম্প করছে অস্ট্রেলিয়া দল। যার অংশ হিসেবে সোমবার থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সেই প্রস্তুতিতে সবটুকু মনোযোগ ঢেলে দেয়ার কথা বলেছেন হ্যাজেলউডও।

কারণ ওই একটাই, বাংলাদেশে আসার আগে সেরা প্রস্তুতি চাই। মুশফিক-সাকিবদের যে হালকাভাবে নেয়ার কথা ভাবতেই পারছেন না হ্যাজেলউডরা, ‘নিশ্চিতভাবে আমরা তাদের (বাংলাদেশকে) হালকাভাবে নিতে পারি না।’

টাইগাররাও প্রস্তুত হচ্ছে অজিদের সফরটা মাঠের ক্রিকেটে আরও কঠিন করে তুলতে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। সিরিজের প্রথম টেস্ট মিরপুরে, ২৭-৩১ আগস্ট। আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, ৪-৮ সেপ্টেম্বর। তার আগে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

Previous Post

শ্রীদেবীর বয়স ৫৪

Next Post

মুম্বাই ফিরেছে ছোট নবাব তৈমুর

Next Post
কারিনা কাপুর, সাইফ আলী খান ও তৈমুর

মুম্বাই ফিরেছে ছোট নবাব তৈমুর

খালেদা জিয়া

সরকারের কাছে জনদুর্ভোগের কোন গুরুত্ব নেই: খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT