চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে শিডিউল বিড়ম্বনা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
5:53 অপরাহ্ন 02, মার্চ 2017
in বাংলাদেশ
A A

বাংলাদেশের অভ্যন্তরীণ ঢাকা-সিলেট রুটে যাতায়াতকারী  BG-603 বিমানটি সকাল ১১.৪৫ টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিকত্রুটির কারণে ছেড়ে যায়নি বলে বিমানসূত্রে জানা গেছে। এতে সিলেটগামী ওই ফ্লাইটের যাত্রীদের বিড়ম্বনা চরমে পৌঁছেছে।

সিলেটগামী ওই বিমানের যাত্রীরা নির্ধারীত সময়ের আগেই হযরত শাহাজালাল আন্তর্জতিক বিমান বন্দরে পৌঁছালেও নির্ধারীত সময়ে ফ্লাইট ছেড়ে যায়নি। বেলা একটার দিকে যাত্রীদের জানানো হয়, ১১.৪৫ এর পরিবর্তে বিকাল ৫.০০টায় ফ্লাইটটি  ছেড়ে যাবে। কিন্তু পরে আবার ৩টার দিকে সময় পিছিয়ে ছেড়ে যাওয়ার সময় সন্ধ্যা ৭টায় নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সবার আগে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়। প্রতিটি ফ্লাইটের আগে দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার রেকটিফাই করে দেখেন। এই বিমানে রেকটিফাইয়ের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর ফ্লাইটের সময় পিছিয়ে বিকাল পাঁচটায় নির্ধারণ করা হয়। কিন্তু দ্বিতীয় দফা রেকটিফাইয়ে আবারও ত্রুটি ধরা পড়লে আবারও আমরা ফ্লাইট ছাড়ার সময় পেছাতে বাধ্য হই। আমাদের সবার আগে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখতে হয়।’

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে তা বড় দুর্ঘটনায় পড়তে পড়তে রক্ষা পায়। এছাড়াও বিমানের নিয়মিত বিভিন্ন ফ্লাইটে নানা সমস্যায় সেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই। তবে সাম্প্রতিক সময়ে বিমানে নানা ধরণের পরিবর্তন ও শুদ্ধি অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tags: বাংলাদেশ বিমান
Previous Post

স্পিনার হান্টের প্রথম পর্ব সম্পন্ন

Next Post

আমাদের সকলের বুক হোক জাতীয় পতাকা

Next Post

আমাদের সকলের বুক হোক জাতীয় পতাকা

বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন টেপুরগাড়ি বিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT