চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ‘ফাইনাল’র আগে সমর্থন বাড়াল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 23, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অঘোষিত ফাইনাল হয়ে ওঠা ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে গ্যালারিতে সমর্থন বাড়িয়েছে সাউথ আফ্রিকা। আগ্রহের কথা ভেবে বাড়তি ৩ হাজার দর্শককে সুযোগ করে দিচ্ছে সুপারস্পোর্টস পার্ক স্টেডিয়াম ঢোকার।

বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে বিকাল ৫টায় সাউথ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। সিরিজে এখন ১-১এ সমতা।

আগের ম্যাচগুলোতে দেড় হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে। তৃতীয় ওয়ানডেতে যোগ হচ্ছে বাড়তি ৩ হাজার টিকেট। মোট ৪৫০০ সমর্থকের এদিন মাঠে বসে খেলা দেখার সুযোগ থাকবে।

টাইটানস অ্যান্ড নর্দার্ন ক্রিকেট ইউনিয়নের সিইও জ্যাক ফাউল উচ্ছ্বসিত সংখ্যা বাড়ায়, ‘আমরা স্টেডিয়াম ৫০% খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতদিন স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও আমরা তাদের অনুমতি দিব।’

‘মাঠে দর্শক টানতে সম্ভব্য সমস্ত ইতিবাচক পদক্ষেপ আমরা নেবো। আমাদের ভেন্যু অপারেশন সেন্টার কমান্ডার ৪৫০০ টিকেট বিক্রির সিদ্ধান্তকে ইতিবাচক বলে জানিয়েছে। এখন টিকেট বিক্রির প্রয়োজনীয় প্রচার চালাতে হবে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে সময় অনেক কম। তবুও আশা করি সেখানে প্রচুর প্রোটিয়া সমর্থক থাকবে। আমাদের অবশ্যই অতিরিক্ত ৩ হাজার টিকেট বিক্রি করা সম্ভব হবে, যদি আমরা সমস্ত লজিস্টিক ব্যবস্থা গ্রহণ করতে পারি।’

সাউথ আফ্রিকার বৈরি কন্ডিশনে বুক চিতিয়ে লড়ে একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারানোর পর দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি তামিম ইকবালের দল। তবে দেখিয়েছে লড়াই করার মানসিকতা। শেষ ম্যাচ জিতে লাল-সবুজরা সঙ্গে নিয়ে ফিরতে চায় সিরিজের ট্রফি। এমন ম্যাচে গ্যালারিতে যেন সমর্থন বাড়িয়ে নিলো স্বাগতিকরা।

ম্যাচের আগেরদিন রাতে ঘোষণা আসায় মাঠে কতটা বাংলাদেশি দর্শক আসতে পারবে সেটি নিয়ে তাই উঠছে প্রশ্ন। ম্যাচের দিন সকাল ১১টা থেকে স্টেডিয়ামের দুই গেটে পাওয়া যাবে টিকেট।

Tags: তামিমবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে: কাদের

Next Post

করিম ভরসার এক ছেলে হত্যায় আরেক ছেলের মৃত্যুদণ্ড বহাল

Next Post
গাইবান্ধা জেলা আদালত ভবনের সামনে প্রতীকী চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

করিম ভরসার এক ছেলে হত্যায় আরেক ছেলের মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশের জনসাধারণ জ্বালানি সংকটে লাইন দিয়ে তেল সংগ্রহ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় জ্বালানি সংকট: বিক্ষোভে ঠেকাতে সেনা মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT