চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্রসঙ্গে অ্যামনেস্টির দ্বৈত অবস্থান কেন?

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
4:29 অপরাহ্ন 03, মে 2017
in বাংলাদেশ
A A

সরকারের সমালোচনা করা স্বাধীন গণমাধ্যমগুলো এখন মারাত্মক চাপে রয়েছে বলে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ এবং ‘জঙ্গি দমন অভিযান’ সহ সরকারের অন্যান্য পদক্ষেপের সমালোচনা করেও অতীতে আলোচনায় ছিলো লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংগঠনটির বার্ষিক প্রতিবেদনের একদিকে বলা হয়েছে যে, বাংলাদেশের ধর্মীয় নিরপেক্ষ শক্তিকে নিশ্চুপ করে দেয়া হচ্ছে। অন্যদিকে ওই একই প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ভিন্নমতালম্বীদের হুমকিদাতা অস্ত্রধারীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। অ্যামনেস্টির বক্তব্য দুটি পরষ্পরবিরোধী বলে অনেকে মন্তব্য করছেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন দিয়ে অ্যামনেস্টির এমন দ্বৈত অবস্থান কেন?

এমন প্রশ্ন আর সার্বিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা শুধু অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে। কোন অভিযোগের সুষ্ঠু তদন্ত এরা করে না। শুধু অভিযোগ থেকে, অভিযোগের তথ্য ভেরিফাই না করে, যাচাই, পুনঃ যাচাই না করেই উপস্থাপন করা হয়ে থাকে। প্রতিটি অভিযোগের ‍সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সেটি তারা করছে না। তাই এ ধরনের রিপোর্ট ‘অসৎ’ এবং ‘অনৈতিক’।

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ দমন এখন গ্লোবাল ইস্যু। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে যে কোন ধরনের জঙ্গিবিরোধী অভিযান সারা বিশ্বেই হচ্ছে। সেখানে একটি মানবাধিকার সংগঠনের এমন হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়। কেউ যদি অভিযোগ করে তাহলে তারা সেটি তদন্ত করতে পারে। কিন্তু এমন ঢালাওভাবে কোন অভিযোগের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ অনুচিত। অ্যামনেস্টির বিরুদ্ধে দেশে-বিদেশে জঙ্গিবাদের মদদ দেয়ার অভিযোগও রয়েছে। তাদের মানবাধিকার ইস্যুতে পক্ষপাতিত্বের বিষয়ে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

দেশের ভিন্নমতালম্বীদের দমন করা হচ্ছে অ্যামনেস্টির এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দি ডেইলি সানের সম্পাদক আরও বলেন: একজন সাংবাদিক হিসেবে এবং পত্রিকার সম্পাদক হিসেবে বলছি, দেশে ভিন্নমতাবলম্বীদের দমন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। আমরা এখানে স্বাধীনভাবে সাংবাদিকতার চর্চা করছি। এখানে সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোন চাপ নেই। আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসলে আমরা তার বস্তুনিষ্ঠতা এবং পুনঃযাচাই করে সত্যাতা নির্ধারণ করে সংবাদ প্রকাশ করি। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন অভিযোগেরই সুষ্ঠু তদন্ত করে না। এর ভিত্তিতে যেকোন রিপোর্ট তৈরি করা অনৈতিক।

দমনমূলক কার্যপদ্ধতি ও নতুন আইনের দ্বারা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে ও   ভিন্নমত পোষণকারীদের হুমকি দিচ্ছে সরকার সেসব অস্ত্রধারীদের নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’কে সামনে রেখে ‘ভয় ও দমনের মাঝখানে: বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় আঘাত’ শীর্ষকপ্রতিবেদনে এসব মন্তব্য করা হয়।

Tags: জাতীয় মানবাধিকার কমিশন
Previous Post

হবিগঞ্জে স্কুলছাত্রী উত্যক্তের ঘটনায় সংঘর্ষে নিহত ১, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Next Post

ধারাভাষ্যের কর্মশালা

Next Post
কুমার কল্যাণ এবং জেসি

ধারাভাষ্যের কর্মশালা

ঈদ যাত্রা

হলি আর্টিজানে হামলার কারণে ৬ মাস পেছালেও সময়মত মেট্রোরেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT