চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনালে পৌঁছানো বিশ্বের অনেকের কাছেই গাত্রদাহের কারণ। পাকিস্তানি সাবেক ও সমর্থকরা যেমন পরাজয় মেনে নিতে পারছে না, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয়দের কাছেও মাশরাফী বাহিনীর সাফল্য ঈর্ষণীয় আর অপছন্দের। যার প্রভাব পড়েছে পেশাদারিত্বেও। ভারতীয় একটি টিভি চ্যানেল তো বাংলাদেশ ক্রিকেট দল ও সমর্থকদের সরাসরি বেয়াদবই বলে দিয়েছে!

ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘নিউজ ২৪’ কোনো রাখঢাক ছাড়াই বাংলাদেশ দল ও সমর্থকদের নিয়ে চরম আপত্তিকর ও অপেশাদারিত্বের পরিচয় দেয়া এমন মন্তব্য করেছে। চ্যানেলটির একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে, সাক্ষী যোশি নামে একজন সংবাদ উপস্থাপিকা বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচের প্রিভিউ সংবাদের শুরুতেই ‘বেয়াদব’ বাংলাদেশ থেকে কীভাবে সাবধান থাকা যায় তার উপায় বাতলে দিচ্ছেন!

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিন ভারতীয় ক্রিকেটার– রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিকই বধ করবেন বাংলাদেশকে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১৮ সালে নিধাস ট্রফির ফাইনালে ভারতের কাছে টাইগারদের হারের কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষতে আরও খোঁচা দেয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবেদনে। রোহিতের প্রতিটি ছয় বাংলাদেশের খেলোয়াড়দের চোখের পানি বের করে আনবে বলেও মন্তব্য করেছেন উপস্থাপিকা।

প্রতিবেদনের এক পর্যায়ে বলা হয়েছে, আরও একবার মাঠে কাঁদবে ‘বেয়াদব’ বাংলাদেশ আর উল্লাসে মাতবে ভারত। খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে বাংলাদেশি সমর্থকরা তাদের বেয়াদবির সীমা পার করেছে বলেও মন্তব্য করেন উপস্থাপিকা।

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অপেশাদারিত্বের পরিচয় দেয়া প্রতিবেদনটি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে ছাড়ছেন না বাংলাদেশি সমর্থকরা। মাঠের খেলায় টাইগার ক্রিকেটাররা এমন হীন প্রতিবেদনের জবাব দেবেন বলেও টাইগারপ্রেমীদের কেউ কেউ মন্তব্য করছেন। ব্যক্তিগত অভিরুচির সঙ্গে পেশাদারিত্বের সমন্বয় করতে না পারা প্রতিবেদনের জন্য চ্যানেল ও উপস্থাপিকাকে ধুয়েও দিচ্ছেন অনেকে।

Tags: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
Previous Post

‘যারা ঢাকা অচল করার চিন্তা করছে, জনগণই তাদের অচল করে দেবে’

Next Post

৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই: মওদুদ

Next Post

৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই: মওদুদ

হাসিনা অ্যা ডটার’স টেল: পরতে পরতে অশ্রু আর ক্ষরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT