চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে সিনেমা ব্যবসা গুটিয়ে নিল ‘এসকে মুভিজ’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
2:17 অপরাহ্ন 03, অক্টোবর 2018
in বিনোদন
A A

বাংলাদেশে সিনেমা ব্যবসার ভবিষ্যৎ নেই, তাই প্রযোজনা থেকে সরে গেল কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। বুধবার দুপুরে কলকাতা থেকে এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা।

কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বিগ বাজেট, নতুনত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নামীদামী সব তারকাদের নিয়ে ছবি নির্মাণ করে বাংলাদেশেও পরিচিতি পেয়েছিল। এমনকি এদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘অগ্নি’, ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’র মতো ছবি নির্মাণ করে দর্শকদের মনে ঠাঁই পেয়েছিল। যেসব ছবির নায়ক ছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। ছবিগুলোর মাধ্যমে জন্ম নিয়েছিলেন নতুন এক শাকিব খান।

তবে নানামাত্রিক বাধা ও জটিলতার কারণে বাংলাদেশে আর বিনিয়োগ করবে না এসকে মুভিজ। প্রতিষ্ঠানটি এদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগামীতে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় আর কোনো সিনেমাও নির্মাণ করবে না প্রতিষ্ঠানটি। এমনকি এসকে মুভিজের প্রযোজনায় আগামীতে কলকাতার লোকাল প্রোডাকশনেও কোনো ছবিতে থাকছেন না বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে চ্যানেল আই অনলাইনকে কলকাতা থেকে মুঠোফোনে এসব কথা জানান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।

কলকাতার বাংলা ছবির নামী এই প্রযোজক বলেন, বাংলাদেশে কাজ করতে গেলে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়। এত বাধা আর প্রেসার নিয়ে ভালো কাজ করা সম্ভব না। বাংলাদেশে অনেক সংগঠন আছে যেগুলোর কাজ করতে গেলেই বাধা হয়ে দাঁড়ায়। যৌথ প্রযোজনায় নতুন নীতিমালা হয়েছে। ওই নীতিমালা মেনে ছবি নির্মাণ সম্ভব না। অশোক ধানুকা বলেন, বাংলাদেশে সিনেমা মুক্তি দিতে গেলে আইন আদালত করতে হয়। শুধু শুধু এতো দৌড়ঝাঁপ করেও ছবি ঠিকমত চালাতে পারিনা। আবদুল আজিজ তার মেশিনে আমার ছবি চালাতে আপত্তি তোলেন। ছবি চালিয়েও ঠিকমত টাকা তুলতে পারিনা। তাহলে কেন আমি শুধু শুধু এতো চাপ নেব? কলকাতায় কাজের অনেক সুযোগ আছে। বাংলাদেশে ছবি না চালাতে পারলেও আমার অসুবিধা হবে না।

অশোক ধানুকা চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশের কিছু মানুষ মনে করে আমি ওদেশ থেকে সব টাকা লুটে নিচ্ছি। কিন্তু আসল ব্যাপার হলো, যৌথ প্রযোজনায় বাংলাদেশে যত ছবি হিট করেছেন সবগুলোতে আমার লস হয়েছে। মানুষের মুখে মুখে শুধু ছবি হিট হয়েছে। সব ছবির মধ্যে ‘ভাইজান এলো রে’ এক্সট্রা-অর্ডিনারি ছিল। কিন্তু আমি সেভাবে টাকা পাইনি।

শাকিবের সঙ্গেও আপাতত কোনো ছবি হচ্ছে না জানিয়ে অশোক ধানুকা বলেন, শাকিবের সঙ্গে আপাতত আর কাজ হচ্ছে না। শ্রাবন্তীর সঙ্গে একটা ছবি করার কথা থাকলেও সেটা বাতিল। কলকাতার লোকাল প্রোডাকশনে শাকিবকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলাম। কিন্তু শাকিবকে ৬০ লাখ টাকা সম্মানী দিয়ে কাজ করানো আমার পক্ষে সম্ভব না।

এদিকে, বাংলাদেশে ব্যবসার জন্য ইস্কাটনে অফিস নিয়েছিলেন অশোক ধানুকা। নাম দিয়েছিলেন এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। বললেন, অফিস ওভাবে থাকুক। পাঁচ বছর পর ভেবে দেখবো কি করা যায়!

শোনা গিয়েছিলেন, বাংলাদেশের সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানোর উদ্যোগ নিয়েছিল এসকে মুভিজ। এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, লাইভ টেকনোলজিস ও আমি (এসকে মুভিজ) এক সঙ্গে করতে চেয়েছিলাম। কিন্তু ওই সিদ্ধান্ত থেকেও সরে এসেছি। এত ঝামেলা করে কাজ করার দরকার আছে বলে আমি মনে করিনা।

বাংলাদেশ থেকে সিনেমা ব্যবসা গুটিয়ে নেয়ার খবর আগেও একবার শোনা গিয়েছিলো ‘এসকে মুভিজ’-এর ক্ষেত্রে। কিন্তু এরপরেও একাধিক যৌথপ্রযোজনার ছবিতে অর্থায়ন করেছে এই প্রযোজনা সংস্থাটি। এমনটা মনে করিয়ে দেয়ার অশোক ধানুকা বলেন, না, আমরা একের পর এক লস দিয়ে যাচ্ছি। এভাবে ব্যবসা টিকে থাকতে পারে না। ভারতে সিনেমার জন্য আমাদের বিশাল বাজার, সেই বাজার ছেড়ে এখানে এসে আমি ক্রমাগত লস করতে পারবো না। ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্তে অনড় থাকছি।

Tags: অশোক ধানুকাএসকে মুভিজজাজ মাল্টিমিডিয়ালিড বিনোদনশাকিব খান
Previous Post

আট বছর পর আবার অজয়-কাজল

Next Post

তীব্র গরম ক’দিন থাকতে পারে?

Next Post

তীব্র গরম ক’দিন থাকতে পারে?

ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির ক-ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩%

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT