চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিয়েছে: ব্লিঙ্কেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 05, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জলবায়ু জলবায়ু সঙ্কট মোকাবেলায় গৃহীত কার্যক্রমের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশ বিশ্বের জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

সোমবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যকার এক বৈঠকে তিনি এসব বলেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিরক্ষার অন্যতম প্রবল সমর্থক ও এমন আরো অনেক কাজের জন্য বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ। বাংলাদেশ বার্মায় (মিয়ানমারে) নিপীড়নের শিকারে হয়ে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অসাধারণ মানবতা ও উদারতা দেখাচ্ছে বরে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

কোভিড-১৯ মোকাবেলায় দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করেছে জানিয়ে তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে প্রায় ৬ কোটি ১০ লাখ কোভিড-১৯ টিকা ডোজ বাংলাদেশকে দিতে পেরে আমরা গর্বিত।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, টিকা ডোজ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এছাড়াও (আপনাদের কাছ থেকে) সম্প্রতি পাওয়া ৩১ মিলিয়ন ডলার বা প্রায় ২৭০ কোটি টাকা অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মায়ানমারে গণহত্যা স্বীকৃতি দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করি নির্যাতিত এই মানুষেরা নিজেদের দেশে প্রত্যাবাসিত হবেন।

তিনি আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ অনেক অর্জন করেছে। আমরা একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু এখন আমরা একটি শক্তিশালী অর্থনীতির দেশ এবং যেখানে অনেক সম্ভাবনা রয়েছে।

‘‘যুক্তরাষ্ট্র আমাদের মহান অংশীদার ও বন্ধু। বছরের পর বছর ধরে আপনারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন, সহায়তা করছেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পথচলা অব্যাহত থাকবে। বাংলাদেশে আপনাদের অর্জন আরো বৃদ্ধি পাবে কারণ আমাদের পথচলায় যুক্তরাষ্ট্র সবসময় সর্বতোভাবে সহায়তা করেছে।’’

 

Tags: অ্যান্টনি ব্লিঙ্কেনএ. কে. আব্দুল মোমেন
Previous Post

‘অক্ষমতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি’

Next Post

২০ জুনের মধ্যে কুসিক নির্বাচন

Next Post
নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ জুনের মধ্যে কুসিক নির্বাচন

গ্যাস সিলিন্ডার ও চুলার ছবি, বাংলাদেশে গ্যাস সংকটের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকটের স্থায়ী সমাধান চান নগরবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT