চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 28, নভেম্বর 2019
in বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার। উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের কার্বন নিঃসরণ নগণ্য। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব আমাদের ওপরও পড়বে।

তবে, আওয়ামী এ অবস্থা মোকাবেলায় সরকারে আসার আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি। কেননা আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল, যারা পরিবেশ সম্পাদকের পদ সৃষ্টি করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সলুশনস ফর সাসটেইনেবল ডিভালপমেন্ট টুয়ার্ডস ডিভালপড বাংলাদেশ’ (সিইএসএসডি ২০১৯) সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি দু’দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে।

পরিবেশ গবেষক ড. মোঃ আফতাব আলী শেখ এর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান ড. বজলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, চীনা পরিবেশবিদ ড. লুয়ান প্রমুখ।

এ অধিবেশনে তথ্য মন্ত্রী আরও বলেন: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব তহবিল গঠন করে বাংলাদেশ এ পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এ ভূমিকার জন্য তিনি (প্রধানমন্ত্রী) পরিবেশ সংরক্ষণে জাতিসংঘ থেকে বিশ্বের শ্রেষ্ঠ সম্মাননা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এ বিরল সম্মানের অধিকারী বাংলাদেশ আমাদের পরিবেশ সংরক্ষণের কার্যক্রম আরো বেগবান করেছে।

তিনি উল্লেখ করেন: আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো না, তখনও পরিবেশ সংরক্ষণ নিয়ে বহু সেমিনার সিম্পোজিয়াম করেছে এবং ‘ক্লাইমেট চেঞ্জ একশন প্লান’ তৈরিতে ভূমিকা রেখেছে।

Tags: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী
Previous Post

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ

Next Post

৩১ জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা

Next Post

৩১ জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT