চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ গেমসে প্রথমবার মেয়েদের ক্রিকেট

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:03 অপরাহ্ন 23, জানুয়ারি 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দল মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে মেয়েদের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চারটি দল গঠন করে সিলেটে ক্রিকেট ডিসিপ্লিন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে আগামী ১ এপ্রিল শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তবে সালমা-রুমানাদের আন্তর্জাতিক সূচির কারণে ক্রিকেট ইভেন্ট শুরু হয়ে যেতে পারে আরও আগেই।

পূর্ব নির্ধাতির সূচি অনুযায়ী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। স্বাগতিকদের সঙ্গে তাদের সিরিজ এপ্রিলের শুরুতেই। যে কারণে বিসিবি চাচ্ছে মার্চের শেষভাগে বাংলাদেশ গেমসের ক্রিকেটে ইভেন্ট শেষ করে ফেলতে।

সূচি নিয়ে জটিলতা নিরসনে শিগগিরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বিসিবি। বাংলাদেশ গেমসের সূচির (১-১০ এপ্রিল) মধ্যে ক্রিকেট ইভেন্ট হলে জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটার অংশ নিতে পারবেন না ঘরোয়া আসরে। কেননা তখন তারা ব্যস্ত থাকবেন প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে।

বিসিবির উইমেন্স উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সমন্বয়ে বাংলাদেশ গেমসের জন্য চারটি দল গঠন করা হবে। টি-টুয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সূচি নিয়ে একটি বৈঠকের কথা রয়েছে। আগে খেলে ফেললে আমাদের জন্য ভালো হয়।’

সূচি এগিয়ে এলে ঘরোয়া আসরের মাধ্যমে সালমা-রুমানারা নিতে পারবে বিদেশি দলের বিপক্ষে লড়ার প্রস্তুতি। কেননা ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে ফিরে আসার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি মেয়েদের।

সিলেটে চলমান জাতীয় নারী দলের এক মাসের প্রস্তুতি ক্যাম্পে আছেন ৩২ ক্রিকেটার। ফেব্রুয়ারিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। সালমা-রুমানা-জাহানারাদের সঙ্গে চার দলের আসরে খেলার সুযোগ পাবে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারও।

গত সপ্তাহে বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় ২০২২  এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ডিসিপ্লিনেও দল পাঠাবে বাংলাদেশ। ২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট।

সেখানেও খেলা হবে টি-টুয়েন্টি সংস্করণে। এ বছর বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থাকলেও এশিয়ান গেমসের কথা হবে টি-টুয়েন্টি সংস্করণেই বাংলাদেশ গেমস খেলবে সালমা-রুমানারা।

Tags: মেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

গার্দিওলার দলকে ‘কমান্ডোদের’ হুমকি

Next Post

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, ৪ লাশ উদ্ধার

Next Post
সেন্টমার্টিনে ডুবে থাকা ট্রলার ও উদ্ধারকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে ট্রলার ডুবি, ৪ লাশ উদ্ধার

বাংলাদেশের ক্রিকেট দল চ্যাম্পিয়ন ইরকমারী, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন প্রফেশনাল ক্রিকেটে চ্যাম্পিয়ন ইরকমারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT