চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও ডোমিনিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 25, নভেম্বর 2020
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ডোমিনিকার পতাকা দেখানো ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপ রাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

বাসস জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এবং জাতিসংঘে ডোমিনিকার স্থায়ী প্রতিনিধি লরেন রুথ ব্যানিস রবার্টস গতকাল এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন।

দু’দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে অনুসমর্থনের পর চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে। এর আগে গত আগস্টে সেইন্ট কিটস এন্ড নেভিসের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ চুক্তির আওতায় বাংলাদেশ ও ডোমিনিকা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও মানবিক বিষয়সহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে।
ডোমিনিকা একটি কৃষিনির্ভর রাষ্ট্র হলেও দেশটিতে ধীরে ধীরে আধুনিক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠছে। প্রচুর বিদেশি বিনিয়োগ আসায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় দেশটিতে দ্রুত শিল্পায়ন হচ্ছে। এসব শিল্পে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাছাড়া, দেশটিতে তৈরি পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

এ চুক্তি স্বাক্ষরের ফলে রপ্তানি বাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সমর্থনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।

Tags: কূটনৈতিক সম্পর্ক
Previous Post

সিপিপিকে স্বাধীনতা পুরস্কারের প্রস্তাব

Next Post

যে কারণে ‘দ্য কুইন্স গ্যামবিট’ নেটফ্লিক্সে সবচেয়ে বেশি মানুষ দেখল

Next Post
একজন নারী চেস খেলছেন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে 'দ্য কুইন্স গ্যামবিট' নেটফ্লিক্সে সবচেয়ে বেশি মানুষ দেখল

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খিলক্ষেতে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT