চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 09, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসছে মে মাসে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত থাকা টি-টুয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছিল আয়ারল্যান্ড। সোমবার সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। টাইগারদের বিপক্ষে চার টি-টুয়েন্টি ইংল্যান্ডে আয়োজন করবে আইরিশরা।

আর্থিক অনটনের কথা বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি গত ডিসেম্বরেই বাতিল করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্ট বাতিল হওয়ায় ম্যাচ বাড়িয়ে দেয়া হয়েছে টি-টুয়েন্টি সিরিজে।

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের চার টি-টুয়েন্টির ভেন্যু-তারিখও জানিয়েছে আয়ারল্যান্ড। ২২মে প্রথম ম্যাচ, লন্ডনের দ্য ওভালে। দ্বিতীয় ম্যাচ চেমসফোর্ডে, ২৪মে। ২৭ ও ২৯মে সিরিজের শেষ দুটি লড়াই যথাক্রমে ব্রিস্টল ও এজবাস্টনে।

আইরিশদের অন্যতম ভেন্যু ক্লনটার্ফে বড় ধরনের সংস্কার কার্যক্রম চলছে। তাতে মাঠ সংকটে পড়েছে বোর্ডটি। নতুন গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজটি অবশ্য ঘরের মাটিতেই খেলবে তারা।

ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি আগেই ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ১৪মে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, বেলফাস্টে। পরের দুই ওয়ানডে ১৬ ও ১৯মে, স্টরমন্টের একই ভেন্যুতে।

তার আগে ১১মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের।

Tags: ইংল্যান্ডবাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

প্রতি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে: আবুল কালাম আজাদ

Next Post

করোনা সংক্রমণের খবর গোপন করেছিল সরকার: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণের খবর গোপন করেছিল সরকার: মির্জা ফখরুল

জনপ্রিয় ব্যক্তিরা মাস্ক ও গ্লাভস পরে বিমানবন্দরে আসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস: সাংবাদিকদের যে সতর্কতা অবলম্বন করতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT