চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্য লিখতে আসছেন ক্যারল

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:03 অপরাহ্ন 14, মে 2017
in স্পোর্টস
A A
২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিতের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল (ফাইল ফটো)

২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিতের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল (ফাইল ফটো)

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল বাংলাদেশে আসছেন সোমবার। দিবাগত রাত একটায় তিনি ঢাকায় পা রাখবেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এই নিরাপত্তা পরামর্শক।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে হতে যাওয়া টেস্ট সিরিজের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ক্যারল। পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা সংস্থা ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

বিসিবির প্রধান নিরাপত্তা কমকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘১৬ ও ১৭মে ক্যারল ঢাকায় অবস্থান করবেন। কবে কোথায় যাবেন তার সূচি ঠিক হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজিএফআই ও র‍্যাব, এই চারটা মিটিং করতে চেয়েছেন তিনি। যদি সময় করতে পারেন তাহলে হয়তো মিরপুর স্টেডিয়ামও পরিদর্শন করবেন।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দিয়েছিল বাংলাদেশ। সরেজমিনে তা দেখে গিয়েছিলেন ক্যারল। সার্বিক নিরাপত্তা নিয়ে সেসময় সন্তুষ্টি ঝরেছিল তার কণ্ঠে। সন্তুষ্টির সূত্রেই ২০১৫ সালে স্থগিত হওয়া দুই টেস্টের সিরিজটি খেলতে আগস্ট-সেপ্টেম্বরে আসার কথা অজিদের। তার আগে ‘রুটিন সিডিউল’ হিসেবে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বাংলাদেশে আসছেন সিএ’র এই প্রতিনিধি। তার সবশেষ রিপোর্টের ওপরই সিরিজের গতি বেগ পাবে।

সবঠিক থাকলে সফরের সূচিও নির্ধারণ হয়ে যাবে দ্রুতই। বিসিবি জানিয়েছে, কোরবানি ঈদের আগে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ঈদের পরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিসিবির প্রস্তাবিত সূচিও এটি। কোরবানির ঈদ উদযাপিত হবে ১-৩ সেপ্টেম্বরের মধ্যে।

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সেই সফর স্থগিত হয়ে যায়। দেশটির সরকার নিরাপত্তাজনিত এক সতর্কবার্তায় সেসময় বলেছিল, সফরের ওই সময়টিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পরে সিরিজটি বাতিল করে সিএ।

তারই জেরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

Previous Post

দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতে মূল বাধা কী

Next Post

চীন সীমান্তে দীর্ঘতম সেতুর উদ্বোধন করছে ভারত

Next Post

চীন সীমান্তে দীর্ঘতম সেতুর উদ্বোধন করছে ভারত

রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে তিন অভিযোগে তিন মামলা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT