চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ৭৪ জনের নমুনা পরীক্ষা, কেউই করোনা আক্রান্ত নন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

এখন পর্যন্ত বাংলাদেশে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে তাদের কারও দেহেই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। 

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিষ্ঠানটির নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানান আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ২ জনের নমুনা সংগ্রহ করা হয়ে গত ২৪ ঘণ্টায়।

‘‘চীনের বাইরে পরিস্থিতি অনুযায়ী করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ করোনার ঝুঁকিতে আছে। তবে প্রতিরোধে যথেষ্ট প্রস্তুতিও রয়েছে।’’

রাজধানীর তিনটি সংক্রামক ব্যাধি হাসপাতালকে করোনার চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। তবে হাসপাতাল তিনটির সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

করোনা ভাইরাসের ক্ষেত্রে গুজবে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘কোনো তথ্য জানতে চাইলে আইইডিসিআর-এ সরাসরি যোগাযোগ করবেন। যদি কোনো রোগী পাওয়া যায় তবে তাকে দ্রুত আইসোলেশনে নেয়া হবে।’

করোনা ভাইরাস নিয়ে যাতে গুজব ছড়িয়ে না পড়ে সেজন্য সঠিক তথ্য ও সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান ডা. সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক আরও বলেন, বাংলাদেশের কোনো প্রাণী বা পশুপাখির ভেতর করোনার উপস্থিতি নেই। তবে অসুস্থ বা যে কোনো সংক্রমিত প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেলে প্রথমে সে সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ভালো ল্যাবরেটরি আছে এমন যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে রোগীকে চিকিৎসা দেয়া হবে। রোগীর যেন অতিরিক্ত খরচ না হয় সে ব্যবস্থাও নেয়া হবে।

করোনার জন্য বিশেষ কোনো চিকিৎসা না থাকায় অনেক ক্ষেত্রেই একই ধরনের উপসর্গ থাকলে চিকিৎসকরা সিটিস্ক্যান করতে দিচ্ছেন জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই পরীক্ষাটি সতর্কতা হিসেবে দেয়া হচ্ছে। তবে এটি বাধ্যতামূলক নয়।

Tags: আইইডিসিআরকরোনা ভাইরাসবাংলাদেশে করোনা ভাইরাসসিঙ্গাপুরে করোনা ভাইরাস
Previous Post

পাল্টে গেল হলিউড ছবি ‘ঢাকা’র নাম, এপ্রিলে মুক্তি

Next Post

লেখক-ব্লগার রাসেল পারভেজ মারা গেছেন

Next Post
প্রয়াত লেখক-ব্লগার রাসেল পারভেজের ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক-ব্লগার রাসেল পারভেজ মারা গেছেন

খালেদা জিয়া-মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন

খালেদা জিয়ার মুক্তি: আপোসই কী একমাত্র পথ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT