চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে হাই-স্পিড ডিজেল পাইপলাইন বসানোর পরিকল্পনা ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 06, এপ্রিল 2017
in অর্থনীতি
A A

বাংলাদেশে হাই-স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের ক্ষমতাসম্পন্ন পাইপলাইন তৈরির পরিকল্পনা করছে ভারত। নেপালে জ্বালানি তেল সরবরাহের জন্যও দেশটি গত সপ্তাহে একই ধরণের একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সেদিনই প্রকল্পটির আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দু’দেশের মধ্য দিয়ে যাওয়া (ক্রস-বর্ডার) এই পাইপলাইন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের পার্বতীপুর পর্যন্ত আসবে।

প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত এইচএসডি আসামের নুমালিগড় তেল শোধনাগার থেকে রেলপথে বাংলাদেশে আসবে। দু’দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পাবার পরই এই চালানের কাজ শুরু হবে।

তবে নুমালিগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশে ইতোমধ্যে চালান পাঠানো শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। সম্প্রতি সেখান থেকে বাংলাদেশে প্রথম দফা এইচএসডি পাঠানো হয়েছে। রেলপথে ২ হাজার ২৮১ মেট্রিক টন জ্বালানি শিলিগুড়িতে অবস্থিত শোধনাগারের মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর পার্বতীপুর ডিপো’র উদ্দেশ্যে যাত্রা করেছে।

বর্তমান রেল যোগাযোগ ব্যবস্থায় এমন প্রতিটি চালান ভারতে ২৫৩ কিলোমিটার এবং বাংলাদেশে ২৬৩ কিলোমিটার মিলে মোট ৫১৬ কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করবে।

বিপিসি এবং নুমালিগড় তেল শোধনাগার একটি ক্রয়-বিক্রয় চুক্তি সই করেছে। চুক্তিটি অনুসারে, দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ১৩১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানো হবে। ওই পাইপলাইনের মাধ্যমে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত বছরে ১০ লাখ মেট্রিক টন জ্বালানি দ্রব্য পরিবহন করা যাবে।

ইকোনমিক টাইমস জানায়, ডিজেল ছাড়াও একটি গ্যাস পাইপলাইন নির্মাণের কথাও বিবেচনা করছে বাংলাদেশ ও ভারত। ভারতের রাষ্ট্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন এবং বিপিসি’র মাঝে ৬ হাজার ৯শ’ কিলোমিটার পাইপলাইন তৈরির ব্যাপারে আলোচনা চলছে। প্রাথমিক আলোচনা অনুসারে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের সিতওয়েকে যুক্ত করবে গ্যাস পাইপলাইনটি।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

আবারো র‌্যাব নিষিদ্ধের দাবি জানাল বিএনপি

Next Post

ওলামা-মাশায়েখ মহাসম্মেলন দেখুন সরাসরি

Next Post

ওলামা-মাশায়েখ মহাসম্মেলন দেখুন সরাসরি

বসুন্ধরা সিটিতে আড়ং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT