চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হ্রাস পেয়েছে: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 17, ডিসেম্বর 2021
in বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ২০২০ সালে সন্ত্রাসী কার্যকলাপ হ্রাস পেয়েছে এবং একই সঙ্গে সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্ত ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপোর্টস অন টেররিজম (সিআরটি) ২০২০ অনুযায়ী এ তথ্য জানা দেখা গেছে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ এবং এর ভূখন্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এতে বলা হয়েছে, জানুয়ারিতে বাংলাদেশ সরকারের নতুন জাতীয় সন্ত্রাস বিরোধী ইউনিট একটি প্রধান সন্ত্রাস দমন সংস্থা হিসাবে ভূমিকা পালনের জন্য স্ট্যান্ডিং আপ অপারেশন শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী ঘটনা ঘটলেও কোন প্রাণহানি হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ তাদের সীমান্ত ও বন্দরগুলোতে প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সক্রিয়ভাবে ইন্টারপোলের সঙ্গে আইন প্রয়োগ সংক্রান্ত তথ্য বিনিময় করেছে। কিন্তু তাদের কাছে কোন ডেডিকেটেড সন্ত্রাসী সতর্কতা তালিকা নেই।

তবে সিআরটি বলেছে, জ্ঞাত বা সন্দেহভাজন সন্ত্রাসীদের সম্পর্কে জাতীয় পর্যায়ের একটি সতর্কতা তালিকা তৈরির জন্য বাংলাদেশের সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক মহল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা প্রক্রিয়া সম্পর্কে অবহিত রয়েছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারির জন্য মার্কিন-প্রশিক্ষিত বিস্ফোরক শনাক্তকরণ কে-নাইন টিম প্রস্তুত থাকলেও তাদের স্থায়ী উপস্থিতি নেই।

ইউএনএসসিআর ২৩৯৬ এর অধীনে আগস্টে প্রতিষ্ঠিত সন্ত্রাসীদের ভ্রমণ সনাক্তকরণ ও প্রতিরোধের জন্য বিধিমালা বাস্তবায়ন জোরদার করতে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সন্ত্রাস প্রতিরোধ শাখা কর্তৃক পরিচালিত জাতীয় পর্যায়ের কর্মশালায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশ সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার চলমান ধীরগতি, বিশ্বব্যাপী মহামারীর সময় কাজ করার সীমাবদ্ধতার কারণে এক দশক ধরে সন্ত্রাসবাদের মামলার জট বিরাজ করছে এবং দোষী সাব্যস্ত করার হার ১৫ শতাংশেরও কম।

এতে বলা হয়েছে, বাংলাদেশী সংস্থাগুলো সহিংস চরমপন্থা মোকাবেলায় গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ডের অধীনে কান্ট্রি সাপোর্ট মেকানিজমের মাধ্যমে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জঙ্গিবাদ, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক জাতীয় কমিটি সন্ত্রাসবাদ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে ইমাম ও আলেমদের সঙ্গে কাজ করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০২০ সাল জুড়ে কমিউনিটি পুলিশিং প্রচেষ্টা পরিচালনা এবং সন্দেহভাজন বিদেশী সন্ত্রাসী জঙ্গিদের বিষয়ে তদন্ত ও গ্রেফতারের পাশাপাশি ‘উগ্রপন্থীদের নিস্ক্রিয়করণ ও পুনর্বাসন কর্মসূচি’ বাস্তবায়ন করেছে।

পুলিশ ধর্মগ্রন্থ-ভিত্তিক বার্তার মাধ্যমে সন্ত্রাসমূলক অপপ্রচার মোকাবেলায় ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করেছে এবং কোরান কোন ধরণের সন্ত্রাস ও সহিংসতা সমর্থন করে না এই বার্তা আত্মসমর্পণকারী জঙ্গিদের কাছে পৌঁছে দেয়ার জন্য ইমামদের নিয়োজিত করেছে।

প্রতিবেদনটি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন বলেন, প্রতি বছর সিআরটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করে এবং যুক্তরাষ্ট্রকে নীতি, কর্মসূচি ও সম্পদ বরাদ্দ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কারণ ‘আমরা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা ও স্থিতিশীলতা গড়ে তুলতে চাই।

Tags: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

খেলার বাইরে থাকাতেই পাকিস্তানের বেহাল দশা

Next Post

মুজিববর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিববর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২০’ পেলেন ড. মনোয়ার হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT