চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে বাধ্য: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
7:14 অপরাহ্ন 13, মে 2022
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
মির্জা ফখরুলের সঙ্গে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি হতে বাধ্য। এখন অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক বেশী ঋণ গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে মাথা পিছু ৪৭২ ডলার ঋণ আমাদের ঘাড়ে পড়ে গেছে। বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, শুধু তিনিই নয় সরকারকেও পদত্যাগ করা উচিত।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি গ্রামে ২০১৪ সালের নির্বাচনে আইনশৃংখলাবাহিনীর গুলিতে জয়নাল আবেদীন ও হরুন উর রশীদের মৃত্যু হয়। আজ শুক্রবার বিকেলে নিহতের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এবং নিহতদের পরিবারের হাতে অনুদান দেওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।

এসময় তিনি বলেন, সরকারের প্রছন্ন মদদে এবং তাদের সহযোগিতায় এই দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে। তাদের নিজেদের সিন্ডিকেটরাই আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী এমনটাই দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি শুধু বাণিজ্যমন্ত্রী নয় সেই সাথে প্রধানমন্ত্রীরও পদত্যাগ চান।

আওয়ামী লীগই বাংলাদেশকে একটি সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলে দাবি করে ফখরুল বলেন, এই সরকার তাদের সর্বক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা-পয়সা লুট, অর্থনীতিকে ধ্বংস করে দেয়ার কারণে কাল বিলম্ব না সরকারের পতদ্যাগ করা উচিত।

মির্জা ফখরুল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিয়ে বলেন, আওয়ামী লীগের লোকেরা বিদেশে অর্থ পাচার করছে, বাংলাদেশকে লুট করে ভণ্ডুল অর্থনীতিতে পরিণত করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বাদলসহ দলীয় নেতাকর্মীরা।

Tags: শ্রীলঙ্কা
Previous Post

‘বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায় তারা দেশদ্রোহী’

Next Post

ঘরে বসে দেখা যাবে ইতিহাস সৃষ্টি করা ‘ট্রিপল আর’

Next Post
রণবীর সিং ও অজয় দেবগন হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসে দেখা যাবে ইতিহাস সৃষ্টি করা ‘ট্রিপল আর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা-পাকিস্তান-আফগানিস্তান হবে না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT