চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগে আড়াই হাজার একর জমি চায় সিঙ্গাপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 11, জুলাই 2018
in অর্থনীতি
A A

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা আড়াই হাজার একর জমি চেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সফররত সিঙ্গাপুর ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীন ও ইন্দোনেশিয়ার পর বাংলাদেশকে তৃতীয় বিনিয়োগ গন্তব্য স্থান মনে করছে সিঙ্গাপুর। এজন্য তারা মোট আড়াই হাজার একর জমি বরাদ্দ চেয়েছে। তাদেরকে তা দেওয়াও হবে। সেখানে তারা স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছে।

এরইমধ্যে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫শ একর জমি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

সিঙ্গাপুর বাংলাদেশের ভাল বন্ধু মন্তব্য করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর সে দেশের পিতা লি কুয়ান ইউ’র সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সখ্যতা ছিলো। তখনই দুই দেশের সহযোগিতা শুরু হয়েছিলো। এখন দুই দেশের মধ্যে ৪ বিলিয়ন ডলারের ব্যবসা আছে।

তোফায়েল আহমেদ বলেন, সিঙ্গাপুর এদেশে বিদ্যুৎ-জ্বালানী, আইটি, আবাসন ও অবকাঠামোসহ কয়েকটি খাতে বিনিয়োগের বিশেষ আগ্রহ দেখিয়েছে। এসব খাতে প্রাথমিক ভাবে ১শ থেকে ২শ কোটি ডলার বিনিয়োগ করা হতে পারে।

সিঙ্গাপুর ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান প্রসূন মুখার্জী বলেন, সিঙ্গাপুর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীন ও ভারতের পর বাংলাদেশে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায়।কিন্তু ৫শ একর জমি, একটি দেশের নিজস্ব জোনের জন্য কিছুই না।

তিনি বলেন, জমি পেলে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ কাজ হতে ১২ বছর লাগতে পারে। কারণ কেবল জমির উন্নয়ন করতেই ৩ বছর সময় লেগে যাবে। এ সময় সিঙ্গাপুরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশে বিনিয়োগলিড নিউজ
Previous Post

হজে গিয়েও পাবেন উবারের গাড়ি

Next Post

ব্রাজিল নেই, তবু বিশ্বকাপের মাঠে বাপ-ছেলে

Next Post

ব্রাজিল নেই, তবু বিশ্বকাপের মাঠে বাপ-ছেলে

নতুন ইতিহাস লিখতে ইংলিশদের নীরব প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT