চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 03, মে 2018
in অর্থনীতি
A A

বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম সময় বিরাজ করছে উল্লেখ করে থাইল্যান্ডের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগমন্ত্রী ড. কুবসেক পুত্রাকুল বলেছেন, থাইল্যান্ডের ব্যবসায়িরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে সড়ক খাতে থাই ব্যবসায়িরা বিনিয়োগ করতে চায় বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘বাংলাদেশ-থাইল্যান্ড বিজনেস ডায়ালগ’ এসব কথা জানান থাইল্যান্ডের বিনিয়োগমন্ত্রী কুবসেক পুত্রাকুল।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন থাইল্যান্ডের বিনিয়োগমন্ত্রী ও বিনিয়োগ বোর্ডের মহাসচিবসহ ৩৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

এর আগে গতকাল প্রতিনিধি দলটি সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে বৈঠক করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশকে ‘ইয়াং টাইগার’ উল্লেখ করে দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের প্রতিনিধি দল। তারা বলেন, বাংলাদেশে সরাসরি সড়ক ও সমুদ্রপথে যোগাযোগ বাড়াতে বন্দর ব্যবস্থাপনার অবকাঠামো উন্নয়নে তাদের আগ্রহ রয়েছে।

অনুষ্ঠান শেষে এক বিফ্রিংয়ে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, থাইল্যান্ডের প্রতিনিধি দলটি মনে করে, বিনিয়োগের জন্য বাংলাদেশে বর্তমানে অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই থাইল্যান্ডের বিনিয়োগমন্ত্রী সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মুক্ত আলোচনায় থাইল্যান্ডের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগমন্ত্রী ড. কুবসেক পুত্রাকুল জানান, থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিশেষত বাংলাদেশ-ভারত-নেপাল করিডোরে যুক্ত হতে চায় তারা। সড়কপথে যোগাযোগ গড়ে তুলতে দেশটি বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তারা ‘ওয়ান বাই ওয়ান’ অবকাঠামোকে প্রধান্য দেবে।

এছাড়া দুই দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বন্দরের উন্নয়নেও বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি।

অনুষ্ঠানে দুই দেশের আমদানি-রফতানির চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে রপ্তানি হয়েছে প্রায় ৪ কোটি ৮৫ লাখ ৭০ ডলারের পণ্য। বিপরীতে থাইল্যান্ড থেকে আমদানি হয়েছে প্রায় ৭৮ কোটি ১০ লাখ ডলারের পণ্য। এক্ষেত্রে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলার।

এ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, একজন ব্যবসায়ী নেতা হিসেবে এ বাণিজ্য ঘাটতিকে আমি খুব উদ্বেগের বিষয় বলে মনে করি না। থাইল্যান্ড যে পরিমাণ পণ্য রপ্তানি হচ্ছে তার চেয়ে অনেক বেশি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। একইভাবে উন্নত প্রযুক্তিসহ বাংলাদেশে তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশই আমদানি-রপ্তানি বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, ‘থাইল্যান্ডে বর্তমানে বাংলাদেশের ৭ হাজার পণ্য বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাচ্ছে। তবে পাট, পোশাক ও চামড়া জাতীয় পণ্য, ওষুধ এবং অন্যান্য যে প্রধান পণ্য রয়েছে সেগুলো এই সুবিধা পাচ্ছে না। সেগুলোর ব্যাপারে তাদের অনুরোধ করেছি।

‘এছাড়া তাদের বন্দর এবং আমাদের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ সৃষ্টি করার অনুরোধ করেছি। তারাও এই দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় বিনিয়োগ করতে চায়।’

থাইল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘মুক্ত বাণিজ্যের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি যৌথ কমিটি গঠিত হবে। ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে এফবিসিসিআই এখানে মুখ্য ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট ছায়া, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমসহ থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধি ও এফবিসিসিআই নেতারা।

Tags: থাইল্যান্ডবাংলাদেশবিনিয়োগ
Previous Post

মাশরাফীর ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন নাসির

Next Post

স্মার্টফোনে চার্জ ধরে রাখার উপায়

Next Post

স্মার্টফোনে চার্জ ধরে রাখার উপায়

রাজধানীতে ৮ চালকের কারাদণ্ড, ৭টি গাড়ি ডাম্পিংয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT