বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইরান। সফররত ইরানের শিল্পমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী জানিয়েছেন, অর্থনৈতিক অবরোধ উঠে যাওয়ায় তাদের প্রত্যাশা শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করা সম্ভব হবে।
এফবিসিসিআই এর আয়োজনে সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ডক্টর আব্বাস ভায়েজি বলেন, বাংলাদেশ ইরানের দীর্ঘদিনের বন্ধু। কাজেই সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশ-ইরান সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ৪ দিনের সফরে ইরানের বিভিন্ন খাতের ১২ জন উদ্যোক্তা এখন বাংলাদেশ সফর করছেন।






