চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে জঙ্গিবাদ গেঁড়ে বসতে পারবে না: আনন্দবাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 26, জুন 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশে বারবার জঙ্গিবাদ ঘাঁটি গেঁড়ে বসতে চাইলেও, দেশে জঙ্গিবাদ কখনো প্রভাব বিস্তার করতে পারবে না বলেই মনে করছে ভারতীয় দৈনিক আনন্দবাজার।

সম্প্রতি এই বিষয়ের উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেখানে অমিত বসু লিখেছেন, বাংলাদেশের যে সব তরুণ, জঙ্গি খাতায় নাম লিখিয়েছে তাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ। তাদের কেউই মুক্তিযুদ্ধ দেখেনি। দেখলে ভ্রান্তিবিলাস হতো না। লক্ষ লক্ষ শহীদের রক্তে দেশটা স্বাধীন হয়ে বিশ্বের দরবারে মাথা তুলছে। দুনিয়া দেখেছে। এইটুকু দেশের কী অদম্য শক্তি! অর্থ নেই, অস্ত্র নেই, তবু সংশয়হীন। মাতৃভূমিকে মুক্ত করতে সাগর পরিমাণ রক্ত দিতে প্রস্তুত। স্বাধীন হওয়ার পরও স্বস্তি পায়নি দেশটা। প্রতিকূল শক্তি তাদের আষ্ঠেপৃষ্ঠে বাঁধতে চেয়েছে, যাতে নড়াচড়া বন্ধ হয়। এক পা সামনে ফেলতে না পারে। নেতৃত্বহীন করতে কেড়ে নেয় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে।

বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার। সেই জোয়ারে শামিল হচ্ছেন সকলেই। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে লেখা হয়েছে, সামরিক শাসন গণতন্ত্রের গলা টিপে ধরেছে। সাময়িকভাবে মানুষ কুঁকড়ালেও সময়মতো গণতন্ত্রের দাবিতে মাথা তুলেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছেড়েছে। বর্তমানে দেশটার বুকে জোড়া হয়েছে উন্নয়নের ডানা, চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম লক্ষ্য তরুণদের শক্ত জমির ওপর দাঁড় করানো। তারাই যে দেশের শ্রেষ্ঠ সম্পদ তিনি জানেন। সেই দুর্বার শক্তিকে ব্যবহার করতে চান উন্নয়নের কাজে। শুধু কর্মসংস্থান নয়, দু’বেলা দু’মুঠো খাওয়ার লোভে নয়, আত্মপরিচয়ের দৃঢ়তায় গর্বিত হওয়ার জন্য।

তারপরও বাংলাদেশে কেউ কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে। প্রতিবেদেন অমিত বসু আরো লিখেন, তা সত্ত্বেও, অন্যায় অন্ধকারে বাঁচার ঠিকানা খুঁজছে কেউ কেউ। কাঁচা টাকার বিনিময়ে কাঁচা রক্ত। এ তো চরম নৃশংসতায় তিলে তিলে নিজেকেই খুন করা! তারা যদি ইরাক, সিরিয়াকে আদর্শ দেশ মনে করে, খতিয়ে দেখতে পারে তাদের অবস্থা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। তার আঁচ পড়েছে ইরাকে। ছোট ছোট জঙ্গি গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে লড়ছে। সিরিয়ার উত্তরে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে ইরাকে তৈরি ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। এই আইএস-এর সঙ্গে প্রধান বিরোধ আল নুসরা-র। ২০১৪-র জুলাইয়ে সিরিয়ার এক তৃতীয়াংশ আইএস-এর হাতে চলে যায়। তাদের বিরুদ্ধে লড়তে সিরিয়ার সরকারি বাহিনীকে সাহায্য করছে রাশিয়া, ইরান, ইরাক। অন্যদিকে, বিদ্রোহীদের বিভিন্ন গোষ্ঠীর পাশে আমেরিকা, সৌদি আরব, কাতার, তুরস্ক। ২০১৫’র ৩০ সেপ্টেম্বর সিরিয়ার সরকারের অনুরোধে রুশ বিমানবাহিনী সিরিয়ায় বোমাবর্ষণ শুরু করতেই দুই মহাশক্তির যুদ্ধের সূচনা।

সবশেষে বাংলাদেশের কথা টেনে অমিত বসু লিখেন, বাংলাদেশ শান্তির দেশ। এ সবের মধ্যে নেই। আইএস বাংলাদেশে সন্ত্রাস চালিয়ে কী লাভ পাবে? কিছু তরুণকে প্ররোচিত করে নাশকতায় উদ্বুদ্ধ করতে পারে। তাতে সিরিয়ায় যুদ্ধের আগুন নিভবে না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা মাত্র। বাংলাদেশ শান্তির রাস্তায় হাঁটছে। উন্নয়ন আর স্বপ্ন নয়, বাস্তব। কৃষির ভিত শক্ত। এ বার শিল্পায়নের পালা। মাঠে মাঠে সবুজ ধান হাওয়ায় মাথা দোলাচ্ছে। বর্ষায় জলের উজ্জ্বল শস্য ইলিশ পদ্মা, মেঘনা, যমুনায় ঝিলিক মারবে। সেই ইলিশের অপেক্ষায় ভারতের পশ্চিমবঙ্গ। ইলিশ বলতে বাঙালি মাত্রেই যে পাগল। বাংলাদেশের বিপদে বরাবরই হিমালয়ের মতো পাহারা দিয়েছে ভারত। বাংলাদেশের মতো বারুদের গন্ধ ভারতেরও পছন্দ নয়। তারা চায় বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল গাইতে থাকুক। ভারতের জাতীয় পক্ষী ময়ূর সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করুক। দুনিয়া হিংসা ভুলে তাই দেখুক, শুনুক, আর নিজেদের শোধরাক।

Tags: জঙ্গিবাদ
Previous Post

পদত্যাগ করছেন লেবার পার্টির অর্ধেক শীর্ষ নেতা

Next Post

তনু হত্যা: সময়ের ফাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

Next Post

তনু হত্যা: সময়ের ফাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

‘জেল হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের সাজা হওয়া উচিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT