চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত প্রথমে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে চান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 21, জুলাই 2020
in বাংলাদেশ
A A
বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার দেশে তৈরী কোভিড-১৯ ভ্যাকসিনের চূড়ান্ত বা তৃতীয় ধাপে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে সবার আগে ভ্যাকসিন গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।

বাসস জানায়, ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ান হুয়ালং বলেছেন, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ অনুমোদন দিলে চীনা রাষ্ট্রদূত হবেন ভ্যাকসিন গ্রহণকারী প্রথম ব্যক্তি।’

এই ভ্যাকসিন তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ব্যাচে স্থানীয় চীনা কমিউনিটির বহু প্রকৌশলী ও টেকনিশিয়ান স্বেচ্ছায় ভ্যাকসিন গ্রহণ করবেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি দ্বিতীয় ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিতে পারলে খুবই খুশি হবো।’

রোববার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) মানব দেহে চীনের বেসরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান সাইনোভ্যাক বায়োটেক লিমিটেড উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ‘নীতিগত অনুমোদন’ দিয়েছে। বিএমআরসি চীনে তৈরী সাইনোভাক বায়োটেকের ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল চালানোর অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এই ভ্যাকসিন ওপর গবেষণা চালাতে চেয়ে একটি গবেষণা প্রটোকল পেশ করেছে। এর প্রেক্ষিতে বিএমআরসি চীনের ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএমআরসি’র এক কর্মকর্তা বলেন, তারা এই ভ্যাকসিনের সম্ভাবনা ও নিরাপত্তা সহ ‘বাংলাদেশের স্বার্থ’ বিবেচনা করে এই অনুমোদন দিয়েছে।

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিএমআরসি’র এই অনুমোদনের পরও স্বাস্থ্য অধিদপ্তর (ডিএজিএইচএস) ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

তবে আইসিডিডিআরবি’র কর্মকর্তারা বলেছেন, তারা এখনও সাইনোভাকের সাথে আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষায় রয়েছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এই ট্রায়াল শুরু করা যাবে বলে রোগ গবেষণা কেন্দ্রটির কর্মকর্তারা আশা করছেন।

আইসিডিডিআরবি প্রায় এক মাস আগে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি কোভিড-১৯ এর জন্য বিশেষায়িত আটটি প্রতিষ্ঠানে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল করতে চাইছে।

হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ইউনিট-১, ডিএমসিএইচ ইউনিট-২, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও হলি ফ্যামিটি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

বিএমআরসি কর্মকর্তারা বলেন, ২ হাজার ১শ’ ভলেন্টিয়ারের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এছাড়াও, আরো ২ হাজার ১শ’ জন টিকা গ্রহন ছাড়াই এই পুরো প্রক্রিয়ায় জড়িত থাকবেন। ভ্যাকসিনটি ঠিকমত কাজ করছে কিনা তা নিরূপণে এরা অংশ নিবেন।

বেইজিং এর আগে এই ভ্যাকসিনটি বিশ্বের সব দেশে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিল। সাইনোভ্যাক এর আগে জানিয়েছিল, তারা একাই ১০০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত রয়েছে। কিন্তু টিকাটি সফল হলেও বিশ্বের অন্যান্য দেশ কবে নাগাদ তা ব্যবহার করতে পারবে তা স্পষ্ট নয়। কারণ চীনের জনসংখ্যাই প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন।

সূত্র: বাসস

Tags: করোনাকোভিড-১৯চীনা রাষ্ট্রদূতলি জিমিং
Previous Post

প্রকল্প বাস্তবায়নে দেরি, প্রধানমন্ত্রীর ক্ষোভ

Next Post

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

Next Post
চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা উপলক্ষে আকাশে চাঁদ দেখা যায়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

একজন নারী ও শিশু মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মান্য করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT