চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে খেলতে আসা ৫ প্রোটিয়া নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 13, এপ্রিল 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া নারী ক্রিকেটাররা করোনায় আক্রান্ত, বিমানবন্দরে পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে করোনার সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সিরিজ সংক্ষিপ্ত করা হয়েছিল। বাতিল করা হয়েছিল সিলেটের পঞ্চম ও শেষ ওয়ানডে। তাতেও শেষ রক্ষা হলো না। দেশের ফিরে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড পজিটিভ হয়ে ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটার। নেগেটিভ না হওয়া পর্যন্ত তাদের দেশে ফেরার সুযোগ নেই।

খবরটি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও উইমেনস উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সাউথ আফ্রিকা নারী দলের ৫ ক্রিকেটার করোনা শনাক্ত হয়েছেন। তারা গতকাল ঢাকায় ফিরেছেন এবং একটি হোটেলে আইসোলেশনে আছেন। তাদের অন্তত ১০ থেকে ১৪ দিন থাকতে হবে। করোনা নেগেটিভ হলে তাদের দেশে ফেরার ব্যবস্থা আমরা করবো। সোমবার দিবাগত রাতে কয়েকজন ও আজ বাকি ক্রিকেটারদের সাউথ আফ্রিকা ফিরে যাওয়ার কথা।’

তিনি জানান, স্বাগতিক অর্থাৎ বাংলাদেশ নারী ইমার্জিং দলের দলের সকল ক্রিকেটার ভালো আছেন।

সোমবার বিকেলে দুই দলের ক্রিকেটাররা একই ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় ফেরেন।

পাঁচ প্রোটিয়া ক্রিকেটারেরর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা ১১ এপ্রিল সিলেটে চতুর্থ ওয়ানডে খেলেছেন। করোনায় আক্রান্ত হওয়া বাকি তিন ক্রিকেটার হলেন-মাতসিপি মারসিয়া, নবোলুমকো বেনেতি, রবেইন সিয়ারলে। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

২৮ মার্চ বাংলাদেশ সফরে আসে প্রোটিয়া মেয়েরা। ঢাকা বিমানবন্দর থেকেই তারা আরেকটি ফ্লাইটে চলে যায় ম্যাচের ভেন্যু সিলেটে। সেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে নামে সফরকারীরা। প্রথম চার ম্যাচের চারটিতেই সালমা-রুমানা-নিগারদের কাছে হারে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। ১৩ এপ্রিলের শেষ ম্যাচটি বাতিল করা হয় করোনা ও লকডাউন পরিস্থিতির কারণে।

Tags: করোনা
Previous Post

মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

Next Post

বিচ্ছেদের আবেদনে সাড়া দিলেন কেনি ওয়েস্ট

Next Post
জনপ্রিয় তারকা দম্পতি ছবি, ফ্যাশন ও স্টাইলের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের আবেদনে সাড়া দিলেন কেনি ওয়েস্ট

শিমুলিয়া ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT